বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রেজিনগরে সব অঙ্ক উল্টে দিল পদ্ম, ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী শাখারভ

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
রেজিনগরে সব অঙ্ক উল্টে দিল পদ্ম, ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী শাখারভ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: কে জিতবে রেজিনগর? ভোট ঘোষণার দিন থেকে এই একটা প্রশ্নই ঘুরছিল মুর্শিদাবাদ জুড়ে। ৯ অক্টোবর উত্তর দিল রেজিনগর নিজেই। ৬৫% সংখ্যালঘু ভোটের গড়ে পদ্ম ফুটিয়ে তাক লাগিয়ে দিল বিজেপি।

এক লক্ষ ত্রিশ হাজারের বেশি ভোট পেয়ে রেকর্ড ব্যবধানে জিতলেন বিজেপির শাখারভ সরকার। নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা উন্নয়ন দলের থেকে তিনি এগিয়ে ৭৫,৮১৬ ভোটে। ভোটের অঙ্কে তৃতীয় কংগ্রেস, চতুর্থ স্থানে নেমে গেল শাসক দল তৃণমূল।

এই জয় শুধু একটা আসনের জয় নয়, মুর্শিদাবাদের রাজনীতির পুরনো ধারণা ভেঙে দেওয়া। যেখানে সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল বা কংগ্রেস ভাবা হত, সেখানেই উন্নয়নের স্লোগানে ভোট টানল বিজেপি।

জয়ের পর শাখারভ সরকারের গলায় অন্য সুর। তিনি বলেন, মানুষ দল বদলায় সময়ের সঙ্গে। একসময় সবাই কংগ্রেস করত, তারপর বাম, তারপর তৃণমূল। এখন সময় বিজেপির। শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উন্নয়নের স্বার্থে সংখ্যালঘুরাও বিজেপিতে আসবেন। আজ তার সূচনা হল মাত্র।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই জয় উৎসর্গ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি ও হেডগেওয়ারকে। পাশাপাশি তিনি বলেন, এই জয়ের কারিগর  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আম জনতা উন্নয়ন দলের নওদার বিধায়ক হুমায়ুন কবীরের দুবাই যাত্রা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওনাকে কোথাও যেতে দেব না। রেজিনগরের উন্নয়নের জন্য ওনার পরামর্শ লাগবে। উনি আমার থেকে সিনিয়র, প্রতিদ্বন্দ্বী হলেও উন্নয়নের প্রশ্নে আমি ওনার মতামত নেব। অধীর চৌধুরীরও মতামত নেব।"

এদিন বহরমপুর গার্লস কলেজে ফল ঘোষণার পর থেকেই জেলাজুড়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসবের মেজাজ।

আরও রাজ্য খবর