বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

শালবনি জমি কেলেঙ্কারি: সিআইডি রাডারে অভিষেক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬
শালবনি জমি কেলেঙ্কারি: সিআইডি রাডারে অভিষেক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: শালবনি জমি কেলেঙ্কারির তদন্তে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে বিক্রির এই দুর্নীতি মামলায় সরাসরি নাম জড়াল তৃণমূলের শীর্ষনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার মেদিনীপুর আদালতে পেশ করা নথিতে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি দাবি করেছে, জমি জালিয়াতির বিপুল পরিমাণ অর্থ দলীয় তহবিলে পাঠানোর নির্দেশ খোদ অভিষেকই দিয়েছিলেন।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এই মামলার অন্যতম অভিযুক্ত এবং অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে হেফাজতে নিয়ে টানা জেরা করা হচ্ছিল। সিআইডি-র দাবি, দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে সুমিত স্বীকার করেছেন যে, যা করেছেন সবটাই সাংসদের নির্দেশে। তাঁর বয়ান অনুযায়ী, অভিষেকের কথামতোই ‘টি ঘোষ’ নামে এক ব্যক্তি তাঁকে যুব তৃণমূলের দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭ কোটি টাকা জমা করার জন্য দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই তিনি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় টাকা জমা করেছিলেন। তবে এই জালিয়াতির কোনও টাকা তিনি নিজে নেননি বলেই দাবি করেছেন সুমিত।

গোয়েন্দাদের বক্তব্য, সাধারণ একজন কর্মচারীর পক্ষে নিজের সিদ্ধান্তে দলের তহবিলে এত বড় অঙ্কের টাকা জমা দেওয়া বাস্তবসম্মত নয়। জালিয়াতির টাকা যে তৃণমূলের যুব সংগঠনের অ্যাকাউন্টে ঢুকেছে, তা আগেই আদালতে জানিয়েছিল সিআইডি। এবার সুমিতের এই বিস্ফোরক স্বীকারোক্তির পর টাকার মূল উৎস খতিয়ে দেখতে তৎপর হয়েছেন আধিকারিকেরা।

শনিবার সুমিত ছাড়াও এই মামলায় জড়িত বাকি তিন অভিযুক্তকে মেদিনীপুর আদালতে হাজির করানো হয়েছিল। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক সুমিত রায়-সহ সমস্ত ধৃতকে আরও ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর তাঁদের ফের আদালতে পেশ করা হবে। গোয়েন্দাদের ইঙ্গিত, সুমিতের এই বয়ান সত্যি প্রমাণিত হলে তদন্তের স্বার্থে আগামী দিনে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হতে পারে।

আরও রাজ্য খবর