বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সেবাশ্রয়ের ‘ভুল’ চিকিৎসায় পা হারালেন মহিলা, অভিষেক সহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
সেবাশ্রয়ের ‘ভুল’ চিকিৎসায় পা হারালেন মহিলা, অভিষেক সহ ১১ জনের বিরুদ্ধে মামলা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: হাতুড়ে ও পড়ুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলির ভূরি ভূরি অভিযোগ আগেই ছিল। এবার প্রকাশ্যে এল তার জলজ্যান্ত প্রমাণ। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে গিয়ে বড়সড় খেসারত দিতে হলো দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মালতী বিশ্বাসকে। অভিযোগ, ওই শিবিরের ‘ভুল’ চিকিৎসার কারণে শেষ পর্যন্ত একটি পা খোয়াতে হয়েছে তাঁকে। এই মর্মান্তিক ঘটনার জেরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা।

জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা মালতী বিশ্বাস তীব্র হাঁটু ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার আশায় গিয়েছিলেন। সেখান থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেই ওষুধ খাওয়ার পর থেকেই তাঁর হাঁটুর ব্যথা মারাত্মক আকার ধারণ করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পুনরায় সেবাশ্রয়ে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসকরা মালতী দেবীর শারীরিক অবস্থা দেখে জানান, ভুল চিকিৎসার কারণেই তাঁর পায়ের এই দশা হয়েছে। এরপর তাঁকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে এবং পরিশেষে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। ‘রেফার রোগের’ চক্করে পড়ে দিনের পর দিন সঠিক চিকিৎসার অভাবে পায়ের সংক্রমণ তীব্রভাবে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তাঁর জীবন বাঁচাতে চিকিৎসকরা অস্ত্রোপচার করে আক্রান্ত পা-টি কেটে বাদ দিতে বাধ্য হন।
পা হারানোর এই করুণ পরিণতির পর মালতী বিশ্বাসের পরিবার বহুবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেবাশ্রয় ক্যাম্পের উচ্চপদস্থ পরিচালকদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কর্তৃপক্ষের তরফে বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয় এবং কোনো গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ। অবশেষে কোনো উপায় না পেয়ে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ ও অসহায় ওই মহিলা। এই ঘটনার পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের আড়ালে চলা বেআইনি চিকিৎসা এবং জনস্বাস্থ্যের নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে বিতর্ক আরও কয়েক গুণ বৃদ্ধি পেল।

আরও রাজ্য খবর