বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

'সোনার বাংলা' গড়তে শিক্ষকদের ডাক শমীকের, ইতিহাস বদলানোর বার্তা

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
'সোনার বাংলা' গড়তে শিক্ষকদের ডাক শমীকের, ইতিহাস বদলানোর বার্তা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনী প্রচারে দেওয়া ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি এবার বাস্তবায়িত করতে চাইছে বিজেপি। আর সেই লক্ষ্যেই এবার রাজ্যের শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে বিরোধীদের তোলা 'গৈরিকীকরণ'-এর অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে ভারতের সুপ্রাচীন ঐতিহ্যের পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, তাঁরা পৃথিবীর ইতিহাস বদলাতে চান।

মঙ্গলবার আলিপুরের জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বিজেপির শিক্ষক সেলের একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “আমরা পশ্চিমবঙ্গের হৃত-গৌরব ফিরিয়ে আনতে চাই। আমাদের লক্ষ্য ও ভাবনা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।” দলীয় শিক্ষক সংগঠনের নেতৃত্বের উদ্দেশে তাঁর বার্তা, “সব প্রশ্নের উত্তরে শুধু ‘জয় শ্রীরাম’ বলা বা তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের ইতিহাস আউড়ে যাওয়া বন্ধ করতে হবে। মানুষ সব জানেন বলেই সচেতন ভাবে আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন।”
পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় বাদ দেওয়া বা নতুন বিষয় যুক্ত করা নিয়ে বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ইতিহাস-বিকৃতির অভিযোগ তুলছে বিরোধীরা। সেই প্রসঙ্গে মুখ খুলে শমীক ভারতের অতীত গৌরব, গণিত, চিকিৎসা বিজ্ঞান এবং ব্যাকরণের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি দাবি করেন, “কিছু লেখক নিজেদের রাজনৈতিক স্বার্থে বা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মানব সভ্যতার গতিপথ বদলে লিখেছেন। সেই আসল সত্য মানুষকে জানানোই এখন আমাদের প্রধান দায়িত্ব।”