বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

বাম-তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
বাম-তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গুরুপূর্ণিমার পুণ্যলগ্নে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রবীন্দ্রসদনে আয়োজিত গুরুপূর্ণিমা মহোৎসবে যোগ দিয়ে একযোগে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকে কড়া ভাষায় ‘ল্যান্ড জেহাদ’ এবং ‘লাভ জেহাদ’ রোখার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বামপন্থী আদর্শের কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, কমিউনিস্টরা চিরকাল বিদেশি শক্তি দ্বারা পরিচালিত হয়েছে। তাঁর কথায়, “এ রাজ্যে টানা ৩৫ বছর বিদেশি শক্তির নিয়ন্ত্রণে থেকে ক্ষমতায় ছিল বামেরা।” এর পরেই রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকে ‘জামাতি’ বলে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে বাংলায় ‘গ্রেটার বাংলাদেশ’ তৈরির পরিকল্পনা নিয়ে চলছিল জামাতিরা। তবে এ রাজ্যের মানুষ তাদের বিদায় করেছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার নবনির্মাণ হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
রবীন্দ্রসদনের এই বিশেষ অনুষ্ঠানে হিরণ্ময় গোস্বামী মহারাজের দুটি বইয়ের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি স্পষ্ট জানান, এবারের পরিবর্তন শুধু রাজনৈতিক ক্ষমতার হাতবদল নয়, এটি আসলে বাংলার সংস্কৃতির পুনর্জাগরণ। বঙ্গভূমিকে রক্ষা করতে এবার স্বয়ং সন্ত সমাজ এগিয়ে এসেছেন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও একবার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, রাজ্যে কোনওভাবেই ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ কিংবা জোরপূর্বক ধর্ম পরিবর্তন বরদাস্ত করা হবে না। এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিক মহলের মতে, গুরুপূর্ণিমার মঞ্চকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী একদিকে যেমন সনাতন সংস্কৃতির পক্ষে বার্তা দিলেন, তেমনই ২০২৬ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরোধী শিবিরের মেরুকরণের রাজনীতিকে কড়া ভাষায় জবাব দিলেন।

আরও রাজ্য খবর