বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

মামার বিরুদ্ধে সম্পত্তি হাতিয়ে নেওয়ার নালিশ নিয়ে শুভেন্দুর ‘জনতার দরবারে’

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
মামার বিরুদ্ধে সম্পত্তি হাতিয়ে নেওয়ার নালিশ নিয়ে শুভেন্দুর ‘জনতার দরবারে’
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: "পুরনো সরকারের মেয়রের কাছে বারবার দরবার করেও কোনো লাভ হয়নি, উলটে আমার মামা প্রভাবশালী হওয়ায় পুলিশ কোনো পদক্ষেপই করেনি।"— মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ এসে এভাবেই নিজের ক্ষোভ ও অসহায়তার কথা উগড়ে দিলেন কলকাতার চেতলার বাসিন্দা দেবারতি চ্যাটার্জি। তাঁর অভিযোগ, তাঁর নিজের মামা জোরপূর্বক এবং বেআইনিভাবে তাঁদের সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। বিগত তৃণমূল সরকারের আমলে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। 

অবশেষে শনিবার, রাজভবনের পাশে আয়োজিত মুখ্যমন্ত্রীর বিশেষ আউটরিচ কর্মসূচিতে এসে সুবিচারের আর্জি জানালেন ওই তরুণী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানে এটি ছিল ‘জনতার দরবার’-এর চতুর্থ দিন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং প্রশাসনের মাধ্যমে দ্রুত তার নিষ্পত্তি করতেই এই কর্মসূচির সূচনা করেছেন নতুন মুখ্যমন্ত্রী। সেখানেই চেতলার বাসিন্দা দেবারতি চ্যাটার্জি একটি লিখিত আবেদন নিয়ে হাজির হন। তিনি জানান, তাঁর মামা অত্যন্ত প্রভাবশালী। প্রভাব খাটিয়ে তিনি দেবারতি ও তাঁর পরিবারের পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। এই বিষয়ে কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের কাছে তাঁরা একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু প্রাক্তন মেয়রের ‘ঘনিষ্ঠ’ হওয়ায় মামার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া তো দূর অস্ত, উলটে পুলিশ তাঁদের অভিযোগ নিতেও গড়িমসি করে।
এদিন ‘জনতার দরবারে’ দেবারতির অভিযোগ মনোযোগ সহকারে শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উপস্থিত শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। দেবারতির অভিযোগ পাওয়ার পরপরই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে কলকাতা পুলিশকে এই বিষয়ে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।