বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সরকারি আবাসনেও এবার বাধ্যতামূলক স্মার্ট মিটার, বড় নির্দেশ নবান্নের

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
সরকারি আবাসনেও এবার বাধ্যতামূলক স্মার্ট মিটার, বড় নির্দেশ নবান্নের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারি আবাসনে এবার থেকে ‘ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার’ বসানো বাধ্যতামূলক করা হচ্ছে। এই বিষয়ে নবান্নের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

কারা এই নতুন নিয়মের আওতায় পড়বেন? সমস্ত সরাসরি রাজ্য সরকারি কর্মচারী, যাঁরা সরকারি আবাসনে বসবাস করছেন। আধা-সরকারি সংস্থা, রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU), কর্পোরেশন এবং আন্ডারটেকিং-এর কর্মীরা। যেসব প্রতিষ্ঠানের কর্মীদের বেতন, পারিশ্রমিক বা সাম্মানিক সরাসরি রাজ্যের রাজকোষ (Consolidated Fund) থেকে দেওয়া হয়, তাঁদের প্রত্যেককে এই স্মার্ট মিটার বসাতে হবে।
এই নির্দেশ যাতে দ্রুত এবং সঠিকভাবে কার্যকর করা হয়, তার জন্য নবান্নের তরফে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত বিভাগীয় প্রধান (ACS/Principal Secretary/Secretary), রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি-কে এই বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে। সমস্ত ডিভিশনাল কমিশনার, জেলাশাসক (DM) এবং কলকাতা পুলিশের কমিশনারকে (CP) নিজ নিজ এক্তিয়ারভুক্ত এলাকায় এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, বিদ্যুৎ সাশ্রয় করা, বিদ্যুতের অপচয় রোখা এবং সঠিক বিলিং ব্যবস্থার জন্যই সরকারি আবাসনে এই স্মার্ট প্রি-পেইড বা পোস্ট-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি কোয়ার্টারে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।