বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নামবদলে 'গোপাল মুখার্জি রোড’, ঐতিহাসিক যোগসূত্র নিয়ে বিতর্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নামবদলে 'গোপাল মুখার্জি রোড’, ঐতিহাসিক যোগসূত্র নিয়ে বিতর্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কলকাতার পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক ‘সোহরাওয়ার্দি অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্কের সূত্রপাত হয়েছে । দীর্ঘদিন ধরে পরিচিত এই রাস্তাটির নাম বদলে এখন রাখা হচ্ছে ১৯৪৬ সালের দাঙ্গার হাত থেকে বাংলার ত্রাতা গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’-র নামে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতা পুরনিগমের কমিশনার তথা বর্তমান প্রশাসক স্মিতা পাণ্ডে এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছেন।

এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে “ঐতিহাসিক ভুল সংশোধন” এবং “ঐতিহাসিক ন্যায়বিচার” বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, দশকের পর দশক ধরে এই রাস্তাটি এমন একজনের নামে ছিল যিনি ক্ষমতার অপব্যবহার করে দাঙ্গা ছড়িয়েছিলেন। তাই ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর সময় হিন্দুদের রক্ষাকর্তা গোপাল মুখোপাধ্যায়কে এই নামকরণের মাধ্যমে প্রকৃত সম্মান জানানো হলো।
তবে এই নাম বদলের নেপথ্যে থাকা ঐতিহাসিক তথ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম নেতৃত্বের দাবি, কলকাতা পুরসভা সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে এই নামবদল করেছে। ১৯৩৩ সালে যখন এই রাস্তার নামকরণ করা হয়েছিল, তখন তা ১৯৪৬ সালের দাঙ্গার খলনায়ক তথা বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দির নামে করা হয়নি। বরং রাস্তাটির নামকরণ হয়েছিল তাঁরই কাকা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দির নামে। বিরোধীদের তোপ, সস্তা রাজনীতির স্বার্থে এক মহান শিক্ষাবিদের নাম মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে শাসকদল। এই নামবদলকে কেন্দ্র করে বর্তমানে সরগরম কলকাতার রাজনৈতিক মহল।