বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

চিনির দাম নিয়ন্ত্রণে এবার যৌথ নজরদারি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬
চিনির দাম নিয়ন্ত্রণে এবার যৌথ নজরদারি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমের ঠিক মুখেই আমজনতা ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে হু হু করে বাড়ছে চিনির দাম। গত ২০ দিনে প্রতি কেজিতে চিনির দাম বেড়েছে ২০ টাকারও বেশি। এই চড়া বাজারে লাগাম টানতে এবার যৌথভাবে ময়দানে নামছে কেন্দ্র ও রাজ্য সরকার। 

বাজার নিয়ন্ত্রণ করতে এবং চিনি মজুতদারদের দাপট রুখতে কড়া পদক্ষেপের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। উৎসবের মরশুমে যাতে কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারি না করা যায়, তার জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। 

খুচরো ও পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে টাস্ক ফোর্স ও পুলিশ যৌথভাবে বিভিন্ন গুদামে তল্লাশি চালাবে। সরকারি নির্দেশিকা মেনে বড় ব্যবসায়ী এবং মিষ্টি প্রস্তুতকারকদের চিনি মজুতের পরিমাণের ওপর কড়া নজর রাখা হবে। 

ব্যবসায়ীদের একাংশের মতে, অপর্যাপ্ত জোগান এবং মজুতদারির ফলেই এই কৃত্রিম মূল্যবৃদ্ধি। তবে সরকারের এই তিন মাসের বিশেষ অভিযানের সিদ্ধান্তে বাজারে চিনির জোগান স্বাভাবিক হবে এবং দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। এর ফলে উৎসবের মরশুমে আমজনতা কিছুটা হলেও স্বস্তি পাবে।

আরও রাজ্য খবর