বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

‘হুমায়ুনকে শিক্ষা দেওয়ার সময় এসেছে’, বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
‘হুমায়ুনকে শিক্ষা দেওয়ার সময় এসেছে’, বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নওদার বিধায়ক হুমায়ুন কবীরের মতো লোকজনকে এবার ‘শিক্ষা’ দেওয়ার সময় এসেছে। সোমবার বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে এ ভাবেই রেজিনগরের প্রাক্তন বিধায়ককে তীব্র হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রেজিনগর এবং শক্তিপুরের দলীয় কর্মসূচিতে হুমায়ুন যে উসকানিমূলক ভাষণ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে কোন কোন ধারায় এফআইআর (FIR) রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে, এদিন হাউসে দাঁড়িয়ে তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

শুভেন্দুর স্পষ্ট মত, নিজের ছেড়ে আসা রেজিনগর আসনে পুত্রকে উপনির্বাচনে প্রার্থী করে জিতিয়ে আনতেই সস্তার রাজনীতির স্বার্থে এসব উস্কানিমূলক কথা বলছেন হুমায়ুন। তবে এ ধরনের কথাবার্তা যে আর বরদাস্ত করা হবে না, তা মনে করিয়ে দিয়ে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) বিধায়ককে কড়া ভাষায় ‘সংযত’ হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

অন্য দিকে, মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাবে সুর নরম করতে রাজি হননি হুমায়ুন কবীর। উল্টে তিনি দাবি করেন, তিনি শুভেন্দুকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে কিছু বলেননি। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, এই ভাষণের জেরে পুলিশ যদি তাঁকে গ্রেফতার করতে চায়, তবে করতে পারে। সব মিলিয়ে, বিধানসভার অন্দরে দুই নেতার এই তরজাকে কেন্দ্র করে এদিন রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।