বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

স্বামী প্রমেয়ানন্দজী স্মারক বক্তৃতা অনুষ্ঠান 

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬
স্বামী প্রমেয়ানন্দজী স্মারক বক্তৃতা অনুষ্ঠান 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাসের উদ্যোগে আয়োজিত হলো স্বামী প্রমেয়ানন্দজী স্মারক বক্তৃতা। সুভাষ সভাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দ। 

এদিন অনুষ্ঠানে কল্যাণী রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী দুর্গানাথানন্দজী মহারাজ স্মৃতির আলোয় প্রমেয়ানন্দজী মহারাজ আলোচনা করেন। রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী দেবরাজানন্দজী মহারাজ তিনরূপে মহামায়া নিয়ে আলোচনা করেন এবং পরে শুক্লেশানন্দজী মহারাজ আগমনী গান পরিবেশন করেন। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাসে এই অনুষ্ঠান দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেছিলেন।

জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের সহসঙ্ঘাধ্যক্ষ ছিলেন প্রমেয়ানন্দজী মহারাজ। এদিনের অনুষ্ঠানে তাঁর অনেক শিষ্যরাও উপস্থিত ছিলেন। 

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাসে নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। পাশাপাশি স্বনির্ভর প্রকল্প সহ একাধিক অনলাইন এবং অফলাইনে কোর্স করার সুযোগ রয়েছে বলে জানান এখানে দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী স্বামী উমাপদানন্দজী মহারাজ।