বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

তারকেশ্বরে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
তারকেশ্বরে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর: আসন্ন শ্রাবণ মাস জুড়ে শিবভক্ত ও কাঁওয়ার যাত্রীদের জন্য এক ঐতিহাসিক ও নজিরবিহীন উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক প্রশাসনিক বৈঠকে তিনি জানান, শ্রাবণ মাসের প্রতি সোমবার সরকারি হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের মাথায় ফুলের পাপড়ি ছড়িয়ে পুষ্পবৃষ্টি করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে হুগলির ঐতিহ্যবাহী তারকেশ্বর ধামের পাশাপাশি উত্তরবঙ্গের শৈবতীর্থ জল্পেশ মন্দিরেও এই অভিনভ উপায়ে শিবভক্তদের স্বাগত জানানো হবে বলে পর্ষদ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শুধু পুষ্পবৃষ্টিই নয়, লাখো পুণ্যার্থীর সুবিধার্থে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার মূল রাস্তায় প্রতি ৫ কিলোমিটার অন্তর একটি করে বিশেষ সরকারি সেবাকেন্দ্র গড়ে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অস্থায়ী শিবিরগুলিতে পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, পুলিশের সহায়তা ক্যাম্প এবং বিশ্রামের সুবন্দোবস্ত থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানান, তারকেশ্বর মন্দিরের সামগ্রিক সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যেই ১৫ কোটি টাকা বরাদ্দ করে পুরোদমে কাজ চালানো হচ্ছে। এই সমস্ত উন্নয়নমূলক ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামিকাল, মঙ্গলবার তিনি নিজেই তারকেশ্বর ধাম পরিদর্শনে যাবেন।
এ দিনের বৈঠক থেকে পূর্বতন সরকারের উদাসীনতাকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "দেশের অন্যান্য সব রাজ্যেই শ্রাবণ মেলার সময় সরকার পুণ্যার্থীদের সমস্ত রকমের সহযোগিতা ও সুবিধা দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত এতদিন পশ্চিমবঙ্গ এই সরকারি সহায়তা থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল।" তিনি দৃঢ়তার সাথে যোগ করেন, "রাজ্যে নতুন সরকার আসার পর থেকে আর এই বঞ্চনা মেনে নেওয়া হবে না। এখন থেকে এ রাজ্যের পুণ্যার্থীরাও পূর্ণ সরকারি মর্যাদাও সহযোগিতা পাবেন।" মেলা নির্বিঘ্ন করতে ও ভিড় এড়াতে এবার থেকে অনলাইনে দর্শনের বিশেষ টিকিট কাটার ব্যবস্থাও চালু করা হচ্ছে। সরকারের এই মেগা ঘোষণায় পুণ্যার্থী ও মন্দির কমিটিগুলির মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

আরও রাজ্য খবর