বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

'বিমান-বিলাস’, তৃণমূলের অডিট রিপোর্টে সিলমোহর অভিষেকের চাটার্ড বিমান বিতর্কে

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
'বিমান-বিলাস’, তৃণমূলের অডিট রিপোর্টে সিলমোহর অভিষেকের চাটার্ড বিমান বিতর্কে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে বিপর্যয় ও দলের অভ্যন্তরীণ ডামাডোলের আবহেই এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের অডিট রিপোর্টই (TMC Audit Report) কার্যত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বিমান-বিলাসে’র অভিযোগে সিলমোহর দিয়ে দিল। নির্বাচন কমিশনের (ECI) কাছে পেশ করা ওই রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে প্রাইভেট জেট এবং কপ্টার ভাড়া বাবদ প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আর এই বিপুল খরচের সিংহভাগই হয়েছে অভিষেকের সফরের জন্য।

দলীয় সূত্রে খবর, শুধুমাত্র নির্বাচনী প্রচারের কারণে নয়, সাধারণ সময়েও কলকাতা থেকে নয়াদিল্লি যাতায়াতের জন্য তৃণমূলের এই শীর্ষ নেতা চার্টার্ড বিমান ব্যবহার করতেন। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিমান ভাড়ায় ব্যয় হয়েছিল ৩৫ কোটিরও বেশি টাকা। ২০২৪ সালের লোকসভা ভোটের বছরে তা একলাফে বেড়ে দাঁড়ায় ৫৬ কোটি টাকায়। এমনকি ২০২৫ সালে কোনও বড় নির্বাচন না থাকলেও আকাশপথে ওড়ার খরচ ছিল প্রায় ৩৭ কোটি টাকা । যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বাদে বাকি সময়ের সফর খরচ রাজ্য সরকারের তহবিল থেকে মেটানো হয়, সেখানে একটি আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের এই খরচের বহর কার্যত জাতীয় দল বিজেপি-কেও টপকে গিয়েছে।
এই ‘বিমান-বিলাস’ সামনে আসতেই তৃণমূলের ঘরে-বাইরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দলের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানিয়েছেন, দলীয় তহবিল থেকে প্রাইভেট জেট চড়ার এই সংস্কৃতি তিনি কোনওভাবেই সমর্থন করেন না। অন্যদিকে, বিদ্রোহী শিবিরের নেতারা সরব হয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে আইনি লড়াইয়ে দীর্ণ তৃণমূল স্তরের কর্মীরা দলের থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন না, সেখানে শীর্ষ নেতৃত্বের এই বিলাসিতা কি আদৌ মানায়? সাংসদ হিসেবে বিজনেস ক্লাসের টিকিট পাওয়া সত্ত্বেও কেন কোটি কোটি টাকা উড়িয়ে চাটার্ড বিমানের প্রয়োজন পড়ছে, তা নিয়ে এখন তোলপাড় বাংলার রাজনৈতিক মহল।