বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

শ্লীলতাহানি ও চুরির মামলায় পুলিশ হেফাজতে তৃণমূল কাউন্সিলার

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
শ্লীলতাহানি ও চুরির মামলায় পুলিশ হেফাজতে তৃণমূল কাউন্সিলার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এতদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে আইনি মামলার মূল অস্ত্র বলতে ছিল শুধু তোলাবাজির অভিযোগ। এবার তাতেই থেমে থাকল না। ঘরের ভেতরে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানি, মারধর এবং তাঁর সোনার গয়না চুরির গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তী (৬৫)। তিনি ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০১৫ সালের পুরসভা ভোটের পর। অভিযোগ, সে সময় স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে সল দলবল ঢুকে তাণ্ডব চালান তারকেশ্বরবাবু। ওই বিজেপি কর্মীর স্ত্রীর সঙ্গে চরম অশালীন আচরণ করেন এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মারধরের পাশাপাশি ওই গৃহবধূর সোনার অলংকারও চুরি করে নেওয়া হয়েছিল বলে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে।

এই বিষয়ে আক্রান্ত গৃহবধূর স্বামী জানান, ২০১৫ সালের ঘটনা হলেও এতদিন থানায় যাওয়ার সাহস পাননি তাঁরা। তারকেশ্বরবাবুর অনুগামীরা লাগাতার তাঁদের হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। অবশেষে ভয় কাটিয়ে গত ২৩ জুন সার্ভে পার্ক থানায় শ্লীলতাহানি, মারধর ও চুরির লিখিত অভিযোগ দায়ের করেন ওই পরিবার।অন্যদিকে, এই প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে নতুন করে তোলাবাজির অভিযোগ এনেছেন এক প্রোমোটারও। তাঁর দাবি, কাজ করার জন্য তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলা নিয়েছিলেন তারকেশ্বরবাবু। এই দুই মামলার ভিত্তিতেই গত শনিবার সার্ভে পার্ক থানার পুলিশ অভিযুক্ত তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেপ্তার করে। 
রবিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক আগামী ৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।