বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

দল কার? আদালতে গড়াতে পারে তৃণমূলের লড়াই

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
দল কার? আদালতে গড়াতে পারে তৃণমূলের লড়াই
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ‘ঋতব্রত তৃণমূল’ বনাম ‘কালীঘাট তৃণমূল’! এই দুই শিবিরের ক্ষমতার লড়াইয়ে বর্তমানে আড়াআড়ি বিভক্ত ঘাস-ফুল শিবির। দলের চূড়ান্ত রাশ কার হাতে থাকবে, তা নিয়ে দুই পক্ষের সংঘাত এখন চরমে। এই বিবাদের মূল কেন্দ্রবিন্দু— দলের ‘চেয়ারপার্সন’ আসলে কে? এই প্রশ্নের জবাবে এবার নতুন ‘নথি-বোমা’ ফাটাল আদি তৃণমূল শিবির।

দলের আদি বা কালীঘাট শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূল কংগ্রেসের আসল ও একমাত্র চেয়ারপার্সন। ঋতব্রত শিবিরের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা বেশ কিছু সাংগঠনিক নথি সামনে এনেছেন। আদি শিবিরের নেতাদের দাবি, এই সমস্ত তথ্য-প্রমাণই স্পষ্ট করে দেয় যে দলের রাশ মমতার হাতেই রয়েছে। অন্য কোনও শিবিরের আইনি বা রাজনৈতিক দাবি ধোপে টিকবে না।
পাল্টা দাবিতে অনড় ঋতব্রত শিবিরও। দুই শিবিরের এই অনমনীয় মনোভাবের কারণে বাংলার রাজনৈতিক মহল এখন সরগরম। দুই পক্ষের এই তীব্র চাপানউতোরের মাঝে দাঁড়িয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশই একটি ভিন্ন সম্ভাবনা দেখছেন। তাঁদের মতে, দুই শিবিরের এই আইনি ও সাংগঠনিক লড়াই অদূর ভবিষ্যতে শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াতে পারে।
দলীয় প্রতীক এবং শীর্ষ পদের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে দুই পক্ষই এখন কোমর বেঁধে নামছে। একদিকে যখন আদি শিবির নথির জোরে নিজেদের অবস্থান শক্ত করছে, অন্যদিকে তখন ঋতব্রত শিবিরও পাল্টা আইনি পরামর্শ নিচ্ছে বলে সূত্রের খবর। ঘাস-ফুলের এই অন্দরের লড়াই আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।