বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রাজ্যে ৫টি নতুন জেলা, ঘোষণা অর্থমন্ত্রীর

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
রাজ্যে ৫টি নতুন জেলা, ঘোষণা অর্থমন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে এবং রাজ্যের প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতে এক ঐতিহাসিক পদক্ষেপ করল নতুন সরকার। সোমবার বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় রাজ্যে একধাক্কায় পাঁচটি নতুন জেলা গঠনের বড়সড় প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দীর্ঘদিন ধরে ভৌগোলিক আয়তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে বেশ কিছু মহকুমা ও প্রান্তিক এলাকার বাসিন্দাদের জেলা সদরে আসতে চরম ভোগান্তির শিকার হতে হতো। সাধারণ মানুষের সেই সমস্যা দূর করতেই এই মহকুমাগুলিকে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।

সোমবার বাজেট ভাষণে অর্থমন্ত্রী যে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব পেশ করেছেন, সেগুলি হলো— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার মতো বিশাল আয়তনের জেলা ভেঙে বসিরহাট ও সুন্দরবনকে আলাদা জেলা করায় ওই সীমান্ত ও উপকূলবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং উন্নয়নমূলক কাজে গতি আসবে। অন্যদিকে, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং হুগলির আরামবাগকে নতুন জেলা ঘোষণা করার ফলে স্থানীয় মহকুমা স্তরের বাসিন্দারা হাতের নাগালে সমস্ত জেলা স্তরের সরকারি সুযোগ-সুবিধা পাবেন। একইভাবে কলকাতার প্রশাসনিক পরিধি পুনর্বিন্যাসের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নতুন জেলা ঘোষণার পাশাপাশি এই জেলাগুলির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামো, জেলা শাসকের কার্যালয়, পুলিশ লাইন্স এবং নতুন কর্মী নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া শুরু করার জন্য বাজেটে বিশেষ আর্থিক তহবিলের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের দাবি, এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কমবে এবং প্রান্তিক স্তরের মানুষ দ্রুত সরকারি সিদ্ধান্ত ও পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন জেলাগুলির সীমানা নির্ধারণ এবং চূড়ান্ত অনুমোদনের কাজ দ্রুত শেষ করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।