প্রতীক্ষার অবসান বন্টন হল দপ্তর
নিজস্ব প্রতিনিধিঃ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বন্টিত হল বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার দফতর। গত ১ জুন রাজভবনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতের সুরে মুখরিত সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং রাহুল সিনহার মতো প্রথম সারির বিজেপি নেতৃত্ব।
এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সেই মন্ত্রীদের দফতর বন্টন। গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দফতর তালিকানতুন এই মন্ত্রিসভায় একাধিক হেভিওয়েট নেতার কাঁধে তুলে দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দফতরের দায়িত্ব।
এক নজরে দেখে নিন কারা পেলেন কোন দফতর
স্বাস্থ্য মন্ত্রক: শারদ্বত মুখোপাধ্যায় অর্থ মন্ত্রক: স্বপন দাশগুপ্ত
শিল্প ও বাণিজ্য মন্ত্রক: তাপস রায় স্কুলশিক্ষা মন্ত্রক: দীপক বর্মন উচ্চশিক্ষা মন্ত্রক: জগন্নাথ চট্টোপাধ্যায়
পরিবেশ ও বন মন্ত্রক: মনোজ ওঁরাও
পরিবহণ ও শ্রম মন্ত্রক: অর্জুন সিং
সূত্রে মেলা অন্যান্য দফতরপ্রশাসনিক সূত্রে খবর, তালিকায় রয়েছে আরও কিছু বড় নাম। পর্যটন মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন শংকর ঘোষ। অন্যদিকে, রাজ্যের কৃষিনীতি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে দুধকুমার মণ্ডলকে। এই দফতর বন্টনের পর এবার নতুন সরকারের কাজকর্ম আরও গতি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমজনতার নজর এখন নতুনমন্ত্রীদের কাজের খতিয়ানের দিকে।

