বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ সরকারি ডাক্তারদের

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ সরকারি ডাক্তারদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে আরও জোরদার এবং রোগীদের প্রতি চিকিৎসকদের দায়বদ্ধতা বাড়াতে নতুন পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। নতুন  নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা সপ্তাহে অন্তত ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বা নিজস্ব চেম্বার করতে পারবেন না। এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

স্বাস্থ্য ভবনের জারি করা এই নয়া নির্দেশিকায় বলা হয়েছে, কোনও রোগী হাসপাতালে ভর্তি হওয়ার দিন এবং তার পরবর্তী ৪৮ ঘণ্টা—অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সংশ্লিষ্ট চিকিৎসক কোনওভাবেই বেসরকারি স্তরে রোগী দেখতে পারবেন না। মূলত, হাসপাতালে রোগী ভর্তি করার পর তাঁর শারীরিক অবস্থার ওপর যাতে আরও নিবিড় পর্যবেক্ষণ (ক্লোজ মনিটরিং) রাখা যায়, সেই উদ্দেশ্যেই এই কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

অনেক সময়ই অভিযোগ ওঠে, সরকারি হাসপাতালে রোগী ভর্তি করার পর চিকিৎসকদের একাংশ বেসরকারি নার্সিংহোম বা চেম্বারে ব্যস্ত হয়ে পড়েন। এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা অবহেলার শিকার হন। সেই খামতি ঢাকতেই এই নিয়ম।এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর রাজ্য চিকিৎসা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের একটি বড় অংশ মনে করছেন, এই নিয়মের ফলে জুনিয়র থেকে সিনিয়র—সব স্তরের চিকিৎসকদের হাসপাতালের প্রতি উপস্থিতি ও মনোযোগ অনেক বাড়বে। রোগীরাও সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাবেন। সরকারি স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে স্বাস্থ্য দফতরের এই মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নাগরিকেরা।

আরও রাজ্য খবর