বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

পুজোর মুখেই সুখবর! রাজ্য সরকারি কর্মীদের জন্য মিলবে ৩৮ শতাংশ হারে ডিএ, বিজ্ঞপ্তি জারি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬
পুজোর মুখেই সুখবর! রাজ্য সরকারি কর্মীদের জন্য মিলবে ৩৮ শতাংশ হারে ডিএ, বিজ্ঞপ্তি জারি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় খুশির খবর শোনাল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী, পুজোর আগেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিএ) পেতে চলেছেন কর্মচারীরা। মঙ্গলবার রাজ্য অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা নিয়ে স্বাভাবিকভাবেই উল্লাসের হাওয়া সরকারি কর্মী মহলে। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব পি কে মিশ্রের স্বাক্ষরিত এই নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকেই এই সংশোধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। এর ফলে রাজ্যের পূর্ণ সময়ের সরকারি কর্মচারীরা সংশোধিত কাঠামোয় ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। সরকারের এই সিদ্ধান্তের জেরে পুজোর ঠিক মুখে অক্টোবর মাসের বেতনের সঙ্গেই এই বাড়তি অর্থ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 
ফলে উৎসবের আনন্দ যে অনেকটাই দ্বিগুণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।নবান্নের জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে, কেবল মূল সরকারি দপ্তরের কর্মচারীরাই নন, বরং রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত এবং স্বশাসিত সংস্থার কর্মীরাও সমহারে এই সুবিধা পাবেন। 
পাশাপাশি সমপরিমাণ মহার্ঘ ত্রাণ (ডিআর) পাবেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কর্মীদের বকেয়া পাওনা মেটাতে এবং কেন্দ্রীয় হারের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে দ্রুত পদক্ষেপ করা হবে। সেই কথা রেখেই পুজোর মরসুমের গোড়াতেই নবান্নের এই বিজ্ঞপ্তি প্রকাশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।