বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

পুজোর আগেই একগুচ্ছ নতুন চাকরির আশায় বাংলার যুবসমাজ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
পুজোর আগেই একগুচ্ছ নতুন চাকরির আশায় বাংলার যুবসমাজ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই খোলনলচে বদলে যেতে শুরু করেছে বাংলার বিনিয়োগের মানচিত্র। আমূল বদলের এই নতুন আবহে দেশের একাধিক বড় বড় বেসরকারি কর্পোরেট সংস্থা এবার বাংলায় পা রাখতে মুখিয়ে রয়েছে। শিল্পবান্ধব পরিবেশের টানে ইতিমধ্যেই এ রাজ্যে বড়সড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, পিয়ারলেস গ্রুপ এবং এল অ্যান্ড টি (L&T)-র মতো নামী শিল্পগোষ্ঠীগুলি।

নবান্ন সূত্রে খবর, নতুন সরকারের জমানায় রাজ্যে শিল্প পরিকাঠামো উন্নয়ন ও দ্রুত লগ্নির পথ প্রশস্ত করতে একাধিক ইতিবাচক পদক্ষেপ করা হচ্ছে। এর ফলেই লার্সেন অ্যান্ড টুব্রো (L&T)-র মতো পরিকাঠামো নির্মাণ সংস্থা থেকে শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যালের মতো ভারী শিল্প এবং পিয়ারলেস গ্রুপের মতো পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বাংলায় নতুন প্রকল্প শুরুর তোড়জোড় করছে। বড় বড় কর্পোরেট হাউসের এই বিনিয়োগের হিড়িক স্বভাবতই নতুন আশার আলো দেখাচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীকে। প্রশাসনিক মহলের ধারণা, এই প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু হলে আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
দীর্ঘদিন পর রাজ্যে আইটি, ম্যানুফ্যাকচারিং এবং পরিকাঠামো ক্ষেত্রে এত বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হওয়ায় উচ্ছ্বসিত চাকরিপ্রার্থীরা। হাবড়ার বাসিন্দা এক আইটি চাকরিপ্রার্থী জানান, "রাজ্যে বড় বড় সংস্থা এলে আমাদের আর ভিনরাজ্যে পাড়ি দিতে হবে না। পুজোর আগেই যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তবে তার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।" নতুন সরকারের হাত ধরে বাংলার ঝিমিয়ে পড়া শিল্পক্ষেত্রে এবার জোয়ার আসবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।