বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সরকারি সম্পত্তি ভাঙচুর রুখতে কড়া বিল আনছে রাজ্য

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
সরকারি সম্পত্তি ভাঙচুর রুখতে কড়া বিল আনছে রাজ্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: আন্দোলন বা বিক্ষোভের নামে সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বা সরকারি কর্মীদের ওপর হামলার দাপট রুখতে এবার বেনজির কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল অনুমোদনের জন্য পেশ করতে চলেছে স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রিসভার সবুজ সংকেত মেলার পরেই রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশনে বিল দুটি পেশ করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রস্তাবিত আইনের নাম দেওয়া হয়েছে ‘পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটি বিল’। নতুন এই আইনের মূল লক্ষ্যই হলো— প্রতিবাদের নামে যারা জনমানসে আতঙ্ক তৈরি করে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করে, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা।
এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিশিষ্ট মুখ অভিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, “যারা ভাঙচুর করবে, তাদের কাছ থেকেই সেই সমস্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় করা হবে। এ ক্ষেত্রে কাউকেই কোনও রেয়াত করা হবে না।” বিগত দিনে আন্দোলনের নামে যেভাবে জনজীবন বিপর্যস্ত করা এবং জনমানসের সম্পত্তি নষ্ট করার প্রবণতা তৈরি হয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “এতদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবার সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুন সরকার সম্পূর্ণ সঠিকভাবেই নিজের কাজ করবে।”
রাজনৈতিক মহলের মতে, অতীতে বারবার বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের জেরে বাস, ট্রেন ভাঙচুর কিংবা পুলিশি নিগ্রহের ঘটনা ঘটেছে। সেই সমস্ত বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করতেই রাজ্য সরকারের এই আইনি পদক্ষেপ। নতুন এই বিল পাস হলে রাজ্যে হিংসাত্মক ও সমাজবিরোধী কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।