অপরাজিতা মা
ওঁ গচ্ছ গচ্ছ পরং স্থানং যত্রো দেবো মহেশ্বরঃ। সংবৎসরব্যতীতে তু পুনরাগমনায় চ"— মন্ত্রে দেবীর ঘট বিসর্জ্জন। তারপর অপরাজিতা পূজা।বিজয়লাভকামোহপরাজিতা পূজনমহং করিষ্যে -এই সংকল্পে।মা ত্রিনয়নী দুর্গা—স্থূল (material),সুক্ষ্ম (subtle), কারণ (causal)—মায়ের চোখের বাইরে কেউ নয়। ভূত-বর্তমান-ভবিষ্যত তিনি দেখতে পান। দেবতা ও সিদ্ধেরা মাকে শ্রদ্ধা করেন, সেবা করেন, কারণ তিনিই সবকিছুর উৎস, আদ্যশক্তি—জ্ঞানী, উপলব্ধিবান ও পুণ্যাত্মারা একথা জানেন।জয়া নামে যে মাকে উদ্দেশ্য করা হয়, তিনিই দুর্গা। জয়া মানে যিনি মানুষকে বিজয়ী করেন। মানুষের ভিতরে যে অতিক্রমী চেতনা আছে, যে চেতনা সব বাধা-ব্যর্থতা-ক্ষুদ্রত্বের বিরুদ্ধে সংগ্ৰাম করে জয়ী হতে চায়, সেই অতিক্রমী চেতনা মায়েরই এক রূপ। মা দুর্গা জয়া বা অতিক্রমী চেতনা হিসাবে জীবের মধ্যে রয়েছেন। মা বলছেন যে যখন অরুণ অসুর ত্রিভূবনে মহা বিঘ্নের সৃষ্টি করবে তখন মা ছোট ছোট অসংখ্য ভ্রমরের আকৃতি নিয়ে সেই মহাসুরকে বধ করবেন। মায়ের নাম তখন ভ্রমরী। অরুণ অসুর সূর্যের মতই বিশাল। সম্মিলিত শক্তির কাছে মহাশক্তিশালী অত্যাচারী শেষ হবে।

