বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

কোলাঘাটে আসছেন নীতিন গড়করি, শিলান্যাস হবে চারটি সেতুর

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
কোলাঘাটে আসছেন নীতিন গড়করি, শিলান্যাস হবে চারটি সেতুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আগামীকাল ২৬ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভায় যোগ দিতে আসছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। ওই সভা থেকেই নরঘাট-সহ জেলার মোট চারটি বড় সেতু এবং একাধিক নতুন রাস্তার শিলান্যাস করবেন তিনি। এই অনুষ্ঠানে রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যেই এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান প্রকল্প হল নরঘাটের নতুন সেতু। প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে একটি নতুন সেতুর দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। এই সেতুটি তৈরি হলে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে এবং ব্যবসারও প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর এবং প্রশাসনিক সভাকে ঘিরে ইতিমধ্যেই জেলা প্রশাসনের অন্দরে তৎপরতা শুরু হয়েছে। কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা।

বৈঠক শেষে জেলা পুলিশ সুপার জানান, ২৬ নভেম্বরের এই হাই-প্রোফাইল সভাকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিভিআইপিদের যাতায়াতের পথ থেকে শুরু করে সভাস্থল—সর্বত্রই কড়া নজরদারি চালানো হবে। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ নজর রাখছে জেলা পুলিশ ও প্রশাসন।

আরও খবর