বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

বোধি বৃক্ষ - আধ্যাত্মিক জীবন

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
বোধি বৃক্ষ - আধ্যাত্মিক জীবন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

সংকলক: সন্দীপ সিনহা


ধর্মের অনুগামী মানুষেরা দৃঢ় বিশ্বাস করে যে, ধর্মকে অনুসরণ করলে জীবনের পরম লক্ষ্যে উপনীত হওয়া যাবে। আমাদের জীবনের পরমলক্ষ্য হলো ঈশ্বর উপলব্ধি বা আত্ম উপলব্ধি বা আমাদের প্রকৃত স্বরূপ যে দেবত্ব তাকে উপলব্ধি করা। আধ্যাত্মিক জীবন বলতে বোঝায় ঈশ্বর চেতনাময় এমন এক জীবন যাপনের ধারা যে ক্ষেত্রে সকল পার্থিব বস্তু থেকে মনকে তুলে নিয়ে নিজেকে কেবলমাত্র আত্মা বা অতীন্দ্রিয় সত্তা রূপে ভাবা। চরম দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য রেখে বলা যায় প্রকৃত আধ্যাত্মিক জীবন আরম্ভ হয় ঈশ্বর উপলব্ধির পরে। কিন্তু আমরা এই চরম দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য রেখে আধ্যাত্মিক জীবন শব্দটি ব্যবহার করিনা। আমরা আপেক্ষিক বা সাধারণ দৃষ্টিভঙ্গির দিক দিয়েই আধ্যাত্মিক জীবন শব্দটি ব্যবহার করে থাকি। জগতের মহান আচার্যগণ বিভিন্নভাবে আমাদের যে-শিক্ষা দিয়েছেন সেগুলি অনুসরণ করে অধ্যাত্মপিপাসুগণ কালক্রমে ঈশ্বর বা পরম আত্মাকে উপলব্ধি করতে পারেন। তাই আধ্যাত্মিক জীবন বলতে এমন একটি সুশৃঙ্খল জীবনধারাকে বোঝায় যা সাধককে সাক্ষাৎ ভাবে পরমাত্মাকে উপলব্ধি করায়। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে প্রয়োজন হয় সকল পাপ বা অন্যায় কাজ থেকে বিরত হয়ে কঠোরভাবে নৈতিক জীবন যাপনের। নৈতিকতাই হলো আধ্যাত্মিক জীবনের ভিত্তি। কঠোপনিষদে বলা হয়েছে যে, সৃষ্টিকর্তা পরমেশ্বর আমাদের ইন্দ্রিয়সমূহকে বহির্মুখী করেই সৃষ্টি করেছেন। সেই জন্য ইন্দ্রিয়গুলি তাদের নিজ নিজ বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। কান সর্বদা সুখকর বিষয় শুনতে চায়, চোখ সর্বদা সুন্দর বিষয় দেখতে চায় এবং অন্যান্য ইন্দ্রিয়গুলিও তৃপ্তিদায়ক বিষয় ভোগ করতে চায়। সুতরাং যিনি পরমাত্মাকে দর্শন করে শাশ্বত জীবনের অধিকারী হতে চান তাকে অবশ্যই অন্তর্মুখী হতে হবে। এর জন্যই প্রয়োজন নিত্য সাধনা।

আরও বোধিবৃক্ষ খবর