বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

শক্তিপূজা ও শক্তিসাধনা

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬
শক্তিপূজা ও শক্তিসাধনা
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আমরা শক্তি পূজা করি,শক্তি সাধনা করি না। তাই আমাদের জীবনে শক্তির পরিচয় থাকে না। আমরা ব্যস্ত থাকি আচার অনুষ্ঠানে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় না। আমরা শুধু প্রার্থনা করি মা আমাদের বিপদ থেকে রক্ষা করুন আর কাম্যবস্তু দিন। অর্থাৎ জগৎ- জননীকে নিজেদের সিকিওরিটি হিসাবে দেখি। আমরা মায়ের ঐশ্বর্য চাই, মাকে চাই না। পূজার অর্থ যদি কেবল আচার অনুষ্ঠান হয় তাহলে রোবোটও পূজা করতে পারে। মন্ত্র আরতি যজ্ঞ অঞ্জলি এসব রোবোটের দ্বারাও সম্ভব। রোবোট শক্তি সাধনা করতে পারেনা। রোবোট যুদ্ধ করতে পারে মহিষাসুর চন্ডাসুরের মতো, কিন্তু মায়ের চরণে আত্মনিবেদন করতে পারে না। রোবোট শাস্ত্রজ্ঞ হতে পারে, ধর্মের পন্ডিত হতে পারে কিন্তু দেবতার অনুভূতি পায় না। এই বিচারে অনুভূতিই ধর্মের প্রাণ, আচার অনুষ্ঠান নয়। আচার অনুষ্ঠান প্রাথমিকভাবে দরকার মনের একাগ্রতার জন্য। এতে ইন্দ্রিয়গুলি কর্মরত থাকে। এভাবেই কিছুটা একাগ্রতা এলে সাধক ইন্দ্রিয়ের উপরে উঠে মনের একাগ্রতায় জোর দেন। অব্যক্ত সত্তা থেকে মা যখন ব্যক্ত হয়ে বিভিন্ন রূপে প্রকাশিত হন সেই রূপ গুলিকে সাধক অনুভব করেন তার সাধনার বিভিন্ন স্তরে। দুর্গা কালী অম্বিকা চন্ডী ইত্যাদি মায়েরই বিভিন্ন রূপ। সাধক যেকোনো একটিরূপকে ধরে সাধনে অগ্রসর হন। মায়ের অসংখ্য রূপের মধ্যে কালীরূপ বৈশিষ্ট্যময়। কারণ এর কোন রূপ নেই। বিজ্ঞানের মতে কোন বস্তুকে কালো হিসেবে দেখা যায় যখন ওই বস্তুটি সব রঙকে আকর্ষণ করে নিজের মধ্যে রেখে দেয়। এ থেকেই কৃষ্ণগহ্বর ইত্যাদি নামকরণ। অমাবস্যার রাতও কালো কারণ রঙ বা আলো নেই সেখানে। প্রাচীনকালে মুনিঋষিরা এটা বুঝতে পেরেছিলেন। তাই মায়ের এক নাম কালী। তিনি আবার মহাকালী কারণ কালও সেখানে নেই কালের ঊর্ধ্বে তিনি। (শ্রীশ্রীশ্যামাপূজা ও শুভ দীপাবলী উপলক্ষ্যে সকল পাঠক ও গুণীজনকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। শ্রীশ্রীমায়ের কৃপায় সকলের কল্যাণ হোক।

আরও বোধিবৃক্ষ খবর