বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

নেপালে তুষারপাতে আটকে ৪ বাঙালি সহ ৬ ভারতীয়

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
নেপালে তুষারপাতে আটকে ৪ বাঙালি সহ ৬ ভারতীয়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কাঠমাণ্ডু: প্রকৃতির রূপ দেখতে গিয়ে চরম বিপত্তি হিমালয়ের কোলে। নেপালের সে ফোকসুন্দো ন্যাশনাল পার্ক এলাকায় প্রবল তুষারপাতের জেরে আটকে পড়েছেন দুই মহিলা-সহ ছয় ভারতীয় পর্যটক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে চারজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। শনিবার বিকেল থেকে তাঁরা ওই দুর্গম এলাকায় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানিয়েছেন, পর্যটকরা সে ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই এলাকাটি বর্তমানে সম্পূর্ণ বরফের চাদরে ঢাকা। আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় এবং ভারী তুষারপাতের পূর্বাভাসের কারণে স্থানীয় নিরাপত্তা কর্মী এবং নেপালি পথপ্রদর্শকরা (গাইড) ওই এলাকায় যেতে বারবার বারণ করেছিলেন পর্যটকদের। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই গাইডের সাহায্য ছাড়া তাঁরা ধো এলাকার দিকে এগিয়ে যান।

শনিবার সন্ধে থেকেই পর্যটকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে এবং রবিবার সকালের পর থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দোলপা জেলা প্রশাসন জানিয়েছে, আটকে পড়া ভারতীয় পর্যটকরা হলেন— মৌমিতা হালদার, পিয়ালী কোলে, জাজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিংহ, দীপলিনা বিশ্বাস এবং রাজেশ দে।

নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটকদের সঠিক অবস্থান ইতিমধ্যেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাঁদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে উদ্ধারকাজে নামানো হয়েছে নেপালি সেনা এবং স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়ায় স্থলপথে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে দুর্গম পাহাড়ি খাঁজ থেকে পর্যটকদের এয়ারলিফ্ট করার জন্য সেনার বিশেষ হেলিকপ্টার পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই উদ্ধার অভিযান।

আরও দেশ খবর