বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

নেপাল চা আমদানিতে নতুন নিয়ম: গুণমান যাচাই ছাড়া ঢুকবে না

প্রকাশিত: ১১ মে, ২০২৬
নেপাল চা আমদানিতে নতুন নিয়ম: গুণমান যাচাই ছাড়া ঢুকবে না
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভারত সরকার নেপাল থেকে আসা চায়ের আমদানিতে কঠোর গুণমান যাচাই ব্যবস্থা জারি করেছে। টি বোর্ড অফ ইন্ডিয়া জানিয়েছে, নেপালের চা সীমান্ত পার হওয়ার আগেই ল্যাব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর ফলে দার্জিলিং, আসাম এবং ডোয়ার্সের চা শিল্পের সঙ্গে যুক্তরা মনে করছেন, নিম্নমানের চা বাজারে ঢুকে আর দেশীয় উৎপাদনের ক্ষতি করবে না।

এই বিষয়ে কমিশনার বিনয় কুমার বলেন, নেপাল থেকে প্রতি বছর ২০ মিলিয়ন কিলো চা আসে। যার অনেকগুলোতে পেস্টিসাইডের মাত্রা অতিরিক্ত থাকছে। এখন প্রতিটি কনসাইনমেন্টে কীটনাশক, ভারী ধাতু এবং মাইকোটক্সিন পরীক্ষা করা হবে। ফেল করলে ফেরত পাঠানো হবে। সিমলাপাল-পানিতাঙ্কড়া সীমান্তে নতুন চেকিং স্টেশন গড়ে উঠেছে, যেখানে এফএসএআই মান অনুসারে টেস্ট হবে।
দার্জিলিং চা উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতে দেবানাথ দাস জানান, বছরের পর বছর নেপালের চা সস্তায় আমদানি হয়। আমরা জিআই ট্যাগের ক্ষতি সহ্য করছি। এই নিয়ম আমাদের বাঁচাবে।
গত বছর নেপাল থেকে ১৫০ কোটি টাকার চা এসেছিল, যার ৩০% বাজারে মিশে যায় বলে অভিযোগ ছিল। চা ব্যবসায়ীরা আসা করছেন এর ফলে চায়ের দাম স্থিতিশীল হবে এবং রপ্তানি বাড়াবে।
তবে নেপাল চা ব্যবসায়ীরা আপত্তি তুলেছেন। নেপাল টি অ্যাসোসিয়েশন বলছে, এটি বাণিজ্য বাধা। আমরা জৈব চা তৈরিতে কাজ করছি। 
সরকারি কর্মকর্তারা বলছেন, ১ জুন থেকে নিয়ম কার্যকর হবে। এই পদক্ষেপ ভারতীয় চা শিল্পকে নতুন শ্বাস দেবে বলে আশা করা হচ্ছে।

আরও দেশ খবর