বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সাগরদিঘিতে লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, বিক্ষোভ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
সাগরদিঘিতে লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, বিক্ষোভ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরদিঘির বাহাল নগরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গোলজার শেখ নামের ওই যুবকের। এই মর্মান্তিক ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ট্রাফিকের চরম অবহেলা এবং সিভিক ভলান্টিয়ারদের গাফিলতির অভিযোগে মৃতদেহ রাস্তায় রেখেই ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা।"

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাস্তা পারাপার করার সময় একটি দ্রুতগামী ট্রেলার গাড়ি সজরে ধাক্কা মারে গোলজার শেখকে। চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই জাতীয় সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও ট্রাফিক ব্যবস্থার চরম অবহেলা রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের দায়িত্বজ্ঞানহীনতা এবং সিগন্যাল লাইটের দীর্ঘদিনের অভাবই আজকের এই প্রাণহানির জন্য দায়ী। অবিলম্বে সিগন্যাল লাইট বসানো এবং দোষী চালকের কঠোর শাস্তির দাবিতে এখনও পথ অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী।"

সরাসরি আপনাদেরকে সাগরদিঘীর দুর্ঘটনা মৃত্যর জেরে এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ ।

আরও জেলা খবর