বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ধানের দামে ভাটা, সারের বস্তায় ৫০০ টাকা বৃদ্ধি! রবি চাষের মুখে দিশাহারা কৃষকেরা

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
ধানের দামে ভাটা, সারের বস্তায় ৫০০ টাকা বৃদ্ধি! রবি চাষের মুখে দিশাহারা কৃষকেরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: একদিকে ধানের বাজার দর নিম্নমুখী, অন্যদিকে লাফিয়ে বাড়ছে রাসায়নিক সারের দাম। রবি মরশুমের চাষ শুরুর মুখে এই জোড়া ফলায় কার্যত দিশাহারা দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকেরা।

বিশেষ করে এনপিকে (NPK ১০:২৬:২৬) সারের ৫০ কেজির বস্তার দাম এক ধাক্কায় প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। স্থানীয় কৃষকদের দাবি, গত বছর যে সারের বস্তা ১,৯০০ টাকার মধ্যেই পাওয়া যেত, বর্তমানে তা কিনতে খরচ হচ্ছে প্রায় ২,৫০০ টাকা।
ফলে চাষের শুরুতেই মূলধনের জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। জমিতে ফসল ফলানোর প্রাথমিক খরচ একলাফে অনেকটাই বেড়ে যাওয়ায়, রবি ফসলের জমি তৈরি করেও পরবর্তী পদক্ষেপ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলার অসংখ্য কৃষক। 
কুশমণ্ডির কৃষক রবিন সরকার বলেন, মাঠ থেকে ধান উঠলেও দাম না থাকায় বিক্রি করে রবি শস্যের চাষ শুরু করতে পারছি না। তার উপর রাসায়নিক সারের বস্তাপিছু প্রায় ৫০০ টাকা দাম বেড়েছে। গতবারের পুরনো দামের সারও আর বাজারে পাওয়া যাচ্ছে না। ফসলের দাম নেই, অথচ সারের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে কীভাবে চাষ করব, বুঝতে পারছি না।দক্ষিণ দিনাজপুর জেলা কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুত রয়েছে। ডিলাররা এমআরপি অনুযায়ী সার বিক্রি করছেন কি না, তা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। বিভিন্ন কোম্পানি নিজেদের সারের দাম বাড়ালে দপ্তরের পক্ষ থেকে সরাসরি কিছু করার থাকে না। তবে জৈব সার ব্যবহারের বিষয়েও কৃষকদের সচেতন করা হচ্ছে।