জেলা
মেমারির বিশিষ্ট সমাজসেবীর উদ্যোগে রাখিবন্ধন
২৮ আগস্ট, ২০২৬
নুর আহমেদ, মেমারিঃ মেমারির বিশিষ্ট সমাজসেবী শ্রীমতি মায়া ধারার উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ মেমারি নিউ মার্কেটের শ্রীমতি মায়া ধারার পরিবারের পক্ষ থেকে তাঁর স্বামী শ্যামল ধারা, তাঁর পুত্র এবং তিনি নিজে এই উৎসবে অংশগ্রহণ করেন। প্রায় তিনশত মানুষকে রাখি পরানো হয়। পথ চলতি মানুষ, সাধারন মানুষ, টোটোচালক সহ বাস যাত্রীদের রাখি পরিয়ে উৎসব পালন হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পর শ্রীমতী মায়া ধারা প্রথম রাখিটি স্থানীয় এক বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সমাজসেবী রামকৃষ্ণ বোসের হাতে বন্ধন করে আজকের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মায়াদেবী বলেন, ভাই ও বোনের বন্ধনের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল। সকল ভাই-বোন সুস্থ থাকুন আন্তরিকভাবে এই প্রার্থনা করি।
বহরমপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে নাবালককে যৌন হেনস্থার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে প্রতিবেশীরা
২৮ আগস্ট, ২০২৬
মানকর কলেজে ‘খেলো ইন্ডিয়া ডায়লগ’: প্রধানমন্ত্রীর বার্তা, ক্রীড়া তারকাদের উপস্থিতিতে তরুণদের উচ্ছ্বাস
২৭ আগস্ট, ২০২৬
আমবাগানে জুয়ার ঠেক, মুর্শিদাবাদে পুলিশের জালে ৫
২৭ আগস্ট, ২০২৬
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক প্রশাসনিক তৎপরতা
২৭ আগস্ট, ২০২৬
মুখ্যমন্ত্রীর কাছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবি জানাবেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা
২৭ আগস্ট, ২০২৬
নকল রুখতে 'তেশা ইনসাইড', বহরমপুরে কর্মশালা অ্যাকশন তেসার
২৬ আগস্ট, ২০২৬
ধ্বংসের মুখে সাহিত্যিক সজনীকান্ত দাসের জন্মভিটে
২৬ আগস্ট, ২০২৬
সদ্যোজাতকে একই টিকা দু’বার! নার্সের গাফিলতির অভিযোগে তুলকালাম বান্দোয়ানে
২৬ আগস্ট, ২০২৬
মেমারিতে অনুষ্ঠিত হলো কংগ্রেসের 'সংগঠন সৃজন' কর্মসূচি
২৫ আগস্ট, ২০২৬
কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন, শহরে বিভিন্ন পাইকারী বাজারে খাদ্য দপ্তর ও পুলিশের যৌথ অভিযান
২৫ আগস্ট, ২০২৬
মেমারিতে পরিত্যক্ত হোটেলে পুলিশের অভিযান, জুয়ার আসর থেকে লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার চার
২৫ আগস্ট, ২০২৬

