বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ভুল চিকিৎসায় বধূর মৃত্যু, গ্রেফতার সরকারি হাসপাতালের চিকিৎসক

ভুল চিকিৎসায় বধূর মৃত্যু, গ্রেফতার সরকারি হাসপাতালের চিকিৎসক

২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া: নার্সিংহোমে গর্ভপাতের অস্ত্রোপচারে গাফিলতি ও ভুল চিকিৎসার জেরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন এক সরকারি চিকিৎসক। বৃহস্পতিবার নিতুড়িয়ার বাসিন্দা তথা অভিযুক্ত চিকিৎসক রমেন্দ্র গঁরাইকে গ্রেফতার করে পুলিশ। জেলা স্বাস্থ্য দফতরের লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নিতুড়িয়া থানা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে পুরুলিয়ার মদনডি গ্রামের বাসিন্দা রীতা বাউরি (২৬) নামে এক তরুণী বধূর গর্ভপাতের অস্ত্রোপচার করেন ধৃত চিকিৎসক রমেন্দ্র গঁরাই। অভিযোগ, সরকারি হাসপাতালের কর্মরত চিকিৎসক হওয়া সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে ওই বেসরকারি নার্সিংহোমে গিয়ে তিনি এই অস্ত্রোপচার করেছিলেন। অপারেশনের পর থেকেই রীতাদেবীর শারীরিক অবস্থার চরম অবনতি হতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে দ্রুত আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১০ অগস্ট মৃত্যু হয় ওই বধূর। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিজন ও স্থানীয় বাসিন্দারা। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলে বধূর দেহ রাস্তায় রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরের দিনই জেলা স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল ওই নার্সিংহোমটি পরিদর্শন করে এবং পরিকাঠামোগত ত্রুটি ও বেআইনি কাজের অভিযোগে সেটিকে সাময়িকভাবে বন্ধ রাখার নোটিস জারি করে।

অচেনা নম্বরের ভিডিও কলে ফাঁদ, ১ লক্ষ ৬১ হাজার টাকা খোয়ালেন যুবক

অচেনা নম্বরের ভিডিও কলে ফাঁদ, ১ লক্ষ ৬১ হাজার টাকা খোয়ালেন যুবক

২৫ সেপ্টেম্বর, ২০২৬
আদালতের গোপন নথি পাচারের অভিযোগ, কোচবিহারে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

আদালতের গোপন নথি পাচারের অভিযোগ, কোচবিহারে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

২৫ সেপ্টেম্বর, ২০২৬
দিঘায় সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা

দিঘায় সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে গেল ১১ বছরের নাবালিকা

২৫ সেপ্টেম্বর, ২০২৬
মহালয়ার মুখে দুর্যোগ: মাথায় হাত শিল্পাঞ্চলের কুমোরটুলির মৃৎশিল্পীদের

মহালয়ার মুখে দুর্যোগ: মাথায় হাত শিল্পাঞ্চলের কুমোরটুলির মৃৎশিল্পীদের

২৫ সেপ্টেম্বর, ২০২৬
রাজস্ব ফাঁকির অভিযোগ

রাজস্ব ফাঁকির অভিযোগ

২৪ সেপ্টেম্বর, ২০২৬
অবাধ ভোটের দাবিতে থানার সামনে চেয়ার পেতে অনশনে বিধায়ক হুমায়ুন

অবাধ ভোটের দাবিতে থানার সামনে চেয়ার পেতে অনশনে বিধায়ক হুমায়ুন

২৪ সেপ্টেম্বর, ২০২৬
পর্যটকদের সুরক্ষায় পুরুলিয়া পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন

পর্যটকদের সুরক্ষায় পুরুলিয়া পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন

২৪ সেপ্টেম্বর, ২০২৬
পুলিশকে ‘দলদাস’ বলে তোপ হুমায়ুনের, গুরুত্ব দিতে নারাজ ডিআইজি

পুলিশকে ‘দলদাস’ বলে তোপ হুমায়ুনের, গুরুত্ব দিতে নারাজ ডিআইজি

২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামী রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

আগামী রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬
বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর!

বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর!

২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ বকেয়া ডিএ মেটাচ্ছে সরকার

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ বকেয়া ডিএ মেটাচ্ছে সরকার

২৪ সেপ্টেম্বর, ২০২৬