বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সাত বছর পরিচয় গোপন করে ভারতে, বুলডোজারে গুঁড়ল বাংলাদেশিদের ঘর

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬
সাত বছর পরিচয় গোপন করে ভারতে, বুলডোজারে গুঁড়ল বাংলাদেশিদের ঘর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দীর্ঘ সাত বছর ধরে পরিচয় গোপন করে সরকারি জমিতে আস্তানা গেড়েছিল একটি বাংলাদেশি পরিবার। অবশেষে প্রশাসনের কড়া পদক্ষেপে গুঁড়িয়ে দেওয়া হল সেই অবৈধ নির্মাণ। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত ত্রিমোহিনীর পাওয়ার হাউস এলাকায় বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয়। সরকারি জমি জবরদখল রুখতে প্রশাসনের এই নজিরবিহীন পদক্ষেপ গোটা রাজ্যে অন্যতম দৃষ্টান্ত তৈরি করেছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকা হওয়ার সুযোগ নিয়ে প্রায় সাত বছর আগে ওই বাংলাদেশি পরিবারটি অবৈধভাবে এ দেশে প্রবেশ করে। এরপর নিজেদের আসল পরিচয় সম্পূর্ণ গোপন রেখে ত্রিমোহিনীর পাওয়ার হাউস সংলগ্ন সরকারি খাস জমিতে বসবাস শুরু করে তারা। ধীরে ধীরে সেখানে পাকা ও কাঁচা ঘরবাড়িও তৈরি করে ফেলে। দীর্ঘদিন ধরে ওই পরিবারটি সরকারি জায়গায় বসবাস করলেও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি। সম্প্রতি কালীপুজোর বিসর্জনের সময় গোলমালকে কেন্দ্র করে বিষয়টি সামনে আসে। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নামে পুলিশ ও ভূমি দফতর। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ওই জমির কোনও বৈধ কাগজপত্র তাদের কাছে নেই এবং তারা আদতে বাংলাদেশের নাগরিক।

এরপরেই সরকারি জমি দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো রবিবার দুপুরে হিলি থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জেসিবি বা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। প্রশাসনের উপস্থিতিতেই বুলডোজার দিয়ে ওই পরিবারের তৈরি সমস্ত বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি জমি জবরদখল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিশেষ করে ভিনদেশি নাগরিকরা পরিচয় লুকিয়ে এভাবে বসবাস করলে তা নিরাপত্তার পক্ষেও উদ্বেগজনক। আগামী দিনেও জেলার অন্যান্য প্রান্তে অবৈধ দখলদারির বিরুদ্ধে এমন অভিযান জারি থাকবে। প্রশাসনের এই কড়া ভূমিকাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

আরও হট টপিক