জলঙ্গি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই, উদ্ধার পিস্তল
নিজস্ব প্রতিনিধি: আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল জলঙ্গি থানার পুলিশ। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৯ এমএম পিস্তল এবং চারটি ম্যাগাজিন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ সোহেল রানা (৩৩)। তাঁর বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায়। অপর ধৃত নজরুল ইসলাম (৩৬), তাঁর বাড়ি জলঙ্গি থানার তালতলি মধ্যপাড়া এলাকায়।
এই ঘটনায় ধৃত দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জলঙ্গি থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে কোনও অস্ত্র কারবারি চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন বলে জানা গিয়েছে।

