বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জলাজমি ভরাট করে নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ পঞ্চায়েতের

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
জলাজমি ভরাট করে নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ পঞ্চায়েতের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: জলাজমি ভরাট করে পাকা বাড়ি তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কাঁকসা মোড় আন্ডারপাস এলাকায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে কাঁকসা পঞ্চায়েত কর্তৃপক্ষ। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নির্মাণকারীর দাবি, ওই জায়গায় প্রায় ৩০ বছরের পুরনো একটি বাড়ি ছিল এবং সেটি ভেঙেই নতুন বাড়ি তৈরি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসা মোড় আন্ডারপাসের কাছেই একটি পাকা নির্মাণের কাজ শুরু হয়। সেই সময়ই স্থানীয় বাসিন্দাদের একাংশ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতর-সহ প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, জমির নথিতে ওই জায়গাটি পুকুর হিসেবে নথিভুক্ত রয়েছে। নিয়ম ভেঙে তা ভরাট করেই নির্মাণ চলছে। সেই সময় প্রশাসনের হস্তক্ষেপে কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে এলাকাবাসীর অভিযোগ, কয়েক দিন আগে থেকে সেখানে ফের নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। বিষয়টি নিয়ে সম্প্রতি কাঁকসা পঞ্চায়েতে লিখিত অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। পঞ্চায়েতের তরফে অবিলম্বে ওই অবৈধ নির্মাণ কাজ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ বিষয়ে কাঁকসা পঞ্চায়েত প্রধান সুমনা সাহা জানান, অভিযোগ পাওয়ার পরেই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জমির বৈধ কাগজপত্র থাকলে তা নিয়ে পঞ্চায়েত দফতরে দেখা করার জন্য মালিককে বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার পর্যন্ত মালিক বা তাঁর কোনও প্রতিনিধি পঞ্চায়েতে আসেননি।

অন্যদিকে, নির্মাণকারী নিশাদ আনসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ওই জায়গায় আগে থেকেই ৩০ বছরের পুরনো বাড়ি ছিল, যা ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। জমির সমস্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি, পঞ্চায়েতের তরফে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলেও পাল্টা অভিযোগ করেছেন তিনি।

আরও হট টপিক