বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

২ লক্ষ টাকার সাইবার প্রতারণা মামলায় মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
২ লক্ষ টাকার সাইবার প্রতারণা মামলায় মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ সাইবার প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বীরভূমের মুরারই থানার পুলিশ। ধৃতের নাম মুসারাফ হোসেন (৩২)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত সিধোরি চৌধুরীপাড়ায়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে CID Cyber Crime Wing-এর তথ্যের ভিত্তিতে মুরারই থানায় ২ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে একটি মামলা রুজু হয়। সেই মামলার তদন্তে নেমে গত ২১ নভেম্বর রাতে সুতি থানার কাদুয়া ফাঁড়ি এলাকা থেকে মুসারাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাইবার প্রতারণার ৯৯ হাজার ৯৯৯ টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি মুরারই-সহ বীরভূমের বিভিন্ন এলাকার এবং অন্য জেলার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার টাকা স্থানান্তর ও উত্তোলনের তথ্যও সামনে এসেছে।

 

গ্রেপ্তারের পর রবিবার ধৃতকে রামপুরহাট আদালতে পেশ করা হলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

পুলিশ হেফাজতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার অর্থ উদ্ধারের পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তে মুর্শিদাবাদ-সহ অন্যান্য জেলার আরও কয়েকজনের ভূমিকার ইঙ্গিত মিলেছে বলেও জানা গিয়েছে। তাঁদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

আরও হট টপিক