বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পরমাণু অস্ত্রবিহীন বিশ্বের ডাক দিলেন শি, ট্রাম্প ও পুতিন

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
পরমাণু অস্ত্রবিহীন বিশ্বের ডাক দিলেন শি, ট্রাম্প ও পুতিন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পরমাণু অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করে এক পরমাণু অস্ত্রবিহীন পৃথিবী গড়ার ডাক দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চিনের শেনজেনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে এই বার্তা দেন তিনি। প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিটের এই বৈঠক শেষে তিন পরমাণু শক্তিধর রাষ্ট্রপ্রধান চার দফার একটি যৌথ ‘শান্তির ঘোষণাপত্র’ প্রকাশ করেন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, পরমাণু যুদ্ধ কখনও জেতা যায় না এবং সেই যুদ্ধে জড়ানো উচিত নয়।

বৈঠকের শুরুতেই শি জানিয়েছিলেন, বিশ্ব-শান্তিই তাঁদের আলোচনার মূল লক্ষ্য। একই সুরে ট্রাম্প বলেন, বিশ্বে পরমাণু অস্ত্রের সংখ্যা এবং তা ব্যবহারের ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনার এক অনন্য সুযোগ রয়েছে এই তিন দেশের সামনে। অন্যদিকে, পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির প্রসঙ্গ টেনে বলেন, জয়ী পক্ষ হিসেবে বিশ্ব-শান্তি বজায় রাখার সমবেত দায়িত্ব তাঁদের উপরেই বর্তায়।

পরমাণু নিরস্ত্রীকরণ ছাড়াও রাষ্ট্রপুঞ্জের সংস্কার এবং বিশ্বজুড়ে জ্বালানির জোগান স্বাভাবিক রাখতে তৈলজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছেন তিন নেতা।

তবে এই যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) কড়া বার্তা দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে এই আদালতই পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এ দিনের ঘোষণাপত্রে বলা হয়েছে, আদালত যেন তার ক্ষমতার অপব্যবহার না করে। পাশাপাশি, আন্তর্জাতিক আদালতে বিচারের ক্ষেত্রে সরকারি পদাধিকারীদের রক্ষাকবচ দেওয়ার দাবিও তোলা হয়েছে। সব মিলিয়ে, বিশ্ব রাজনীতিতে এই ত্রিপাক্ষিক বৈঠক নতুন সমীকরণের ইঙ্গিত দিল।

আরও হট টপিক