বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অজয় সেতুর ইলামবাজার টোল কেন্দ্রে শুরু ডিজিটাল আদায়

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
অজয় সেতুর ইলামবাজার টোল কেন্দ্রে শুরু ডিজিটাল আদায়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: দীর্ঘ টানাপড়েন ও বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় শুরু হল অজয় সেতুর ইলামবাজার টোল কেন্দ্রে। বুধবার থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়েছে। এ বার থেকে হাতে লেখা রসিদের বদলে গাড়িচালকদের দেওয়া হচ্ছে কম্পিউটারে তৈরি প্রিন্টেড চালান। এই নতুন পদক্ষেপে টোল আদায়ে যেমন স্বচ্ছতা বাড়বে, তেমনই অযথা বচসা ও হয়রানি কমবে বলে আশা করছেন গাড়িচালক এবং প্রশাসনের আধিকারিকেরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন এই কম্পিউটারাইজড চালানে গাড়ির নম্বর, আদায় করা টাকার সঠিক পরিমাণ, তারিখ এবং সরকারি বিজ্ঞপ্তির নম্বর-সহ একাধিক প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকছে।

উল্লেখ্য, ইলামবাজার থানার কাছে অবস্থিত এই টোল প্লাজা নিয়ে অতীতে বিস্তর অভিযোগ উঠেছিল। স্থানীয়দের একাংশ ও চালকদের দাবি ছিল, বিগত সময়ে টোল আদায়ের সরকারি নির্দেশিকা সংক্রান্ত কোনো বোর্ড না টাঙিয়েই এখানে টাকা নেওয়া হত। এমনকী একই ধরনের গাড়ি থেকেও আলাদা আলাদা অঙ্কের টাকা তোলার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে ভোটের ফল প্রকাশের পর আচমকাই এই কেন্দ্রে টোল আদায় বন্ধ হয়ে যাওয়ায় গোটা প্রক্রিয়ার বৈধতা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

যদিও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, রাজ্য সরকারের পূর্ত দফতরের অনুমোদনেই ওই কেন্দ্রে টোল আদায় হয়ে আসছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর সব জটিলতা কাটিয়ে বুধবার থেকে ফের নতুন রূপে চালু হল টোল সংগ্রহ।

নতুন ব্যবস্থায় খুশি গাড়িচালকেরা। প্রসেনজিৎ দাস, গোপাল মেটের মতো চালকেরা বলেন, ‘‘আগে যখন যেমন খুশি টাকা নেওয়া হত, কোনো সঠিক হিসাব দেওয়া হত না। এখন চালানে গাড়ির নম্বর ও টাকার পরিমাণ লেখা থাকছে। এতে স্বচ্ছতা ফিরবে।’ 

জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন করে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় শুরু করা হয়েছে।

আরও খবর