বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সিঙ্গুরে ভারী শিল্প গড়বে অশোক লেল্যান্ড, জমি তৈরি জানালেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
সিঙ্গুরে ভারী শিল্প গড়বে অশোক লেল্যান্ড, জমি তৈরি জানালেন মুখ্যমন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ সিঙ্গুরে বড়সড় ভারী শিল্প গড়তে চলেছে হিন্দুজা গোষ্ঠীর সংস্থা অশোক লেল্যান্ড। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সংস্থার কর্তা অশোক হিন্দুজা এ দিন সকালে তাঁকে ফোন করে জমির বিষয়ে খোঁজ নিয়েছেন। পালটা মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিল্পের জন্য জমি একেবারে তৈরি রয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, অশোক হিন্দুজার ছেলের বিয়ে সামনেই। সেই বিয়ের নিমন্ত্রণ জানাতেই মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন ওই শিল্পপতি। তবে সৌজন্য বিনিময়ের শুরুতেই উঠে আসে রাজ্যে শিল্প স্থাপনের প্রসঙ্গ।

সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “সকালে অশোক ফোন করেছিলেন। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, আমার জমি রেডি আছে তো? আমি জমি রেডি আছে বলে জানিয়েছি।”

রাজ্যের শিল্প মানচিত্রে সিঙ্গুর বরাবরই একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ নাম। সেখানে অশোক লেল্যান্ডের মতো ভারী শিল্প সংস্থা কারখানা গড়তে আগ্রহী হওয়ায় নতুন করে আশার আলো দেখছে ওয়াকিবহাল মহল। সরকারের পক্ষ থেকে জমির নিশ্চয়তা মেলায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, এই শিল্প বিনিয়োগের বিষয়টি আরও এগিয়ে নিয়ে যেতে আগামী ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী মুম্বই সফরে যেতে পারেন বলে জানা গিয়েছে। সেখানে হিন্দুজা গোষ্ঠীর শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সিঙ্গুরে ভারী শিল্প এলে এলাকায় ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে রাজ্য প্রশাসন।

আরও খবর