বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সূর্যবংশীর ব্যাটিংয়ে আপ্লুত বলিউডের শাহেনশা

প্রকাশিত: ৩১ মে, ২০২৬
সূর্যবংশীর ব্যাটিংয়ে আপ্লুত বলিউডের শাহেনশা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে হেরে রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ট্রফির এত কাছাকাছি এসেও ফাইনালে উঠতে না পারার বেদনায় রাজস্থানের ডাগআউটে বসে থাকা ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর চোখের জল ছুঁয়ে গেছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে রাজস্থান বিদায় নিলেও, এই টুর্নামেন্টে নিজের অবিস্মরণীয় ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে ক্রিকেট বিশ্বে নিজের নাম চিরতরে খোদাই করে নিলেন বৈভব সূর্যবংশী। এই বিস্ময় কিশোরের মুগ্ধতা এখন শুধু ক্রিকেট মহলে সীমাবদ্ধ নেই, স্বয়ং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও এই কিশোরের প্রতিভায় আপ্লুত ও বিস্মিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট, ‘সূর্যবংশী— ১৫ বছর বয়সেই যেন ঝলমলে সূর্য। এই বয়সে তো আমরা ঠিকভাবে মার্বেল কিংবা গলি ক্রিকেটও খেলতে পারতাম না!’

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বাঁচা-মরার মরণপণ ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব। দলের কঠিন পরিস্থিতিতে একা লড়াই করে মাত্র ৪৭ বলে তিনি খেলেন এক অনবদ্য ৯৬ রানের ইনিংস। দুর্ভাগ্যবশত মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া করলেও তাঁর এই মারকুটে ইনিংসে ভর করেই রাজস্থান ২০ ওভারে ২১৪ রানের এক বিশাল স্কোর খাড়া করতে পেরেছিল। যদিও শেষ পর্যন্ত বোলারদের ব্যর্থতায় শুভমন গিলের গুজরাত টাইটান্সের কাছে হেরে তাঁদের আইপিএল অভিযান শেষ হয়ে যায়।
তবে এবারের আইপিএলে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছে বৈভব। জাতীয় দলে তাকে সুযোগ দেওয়ার কথা বলছেন অনেকেই। রাজস্থানের প্রধান কোচ কুমার সঙ্গাকারা বলেন, আন্তর্জাতিক আসরে না খেলা পর্যন্ত কেউ প্রস্তুত কিনা তা বোঝা যায় না। তবে আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে বৈভব যা ব্যাট করেছে তাতে ও যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। আমি নিশ্চিত, খুব তাড়াতাড়ি জাতীয় দলে ডাক পাবে ও। ব্যাট হাতে দুর্দান্ত পরিণত দেখিয়েছে বৈভবকে। এই মরশুমে ওপেনার হিসেবে দারুণভাবে দায়িত্ব পালন করেছে।

আরও খবর