বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
অবকাশ

পুজোয় অফবিট ডেস্টিনেশন: দক্ষিণ বাঁকুড়ায় নতুন হদিশ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
পুজোয় অফবিট ডেস্টিনেশন: দক্ষিণ বাঁকুড়ায় নতুন হদিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর চারটে দিন শহরের চেনা ভিড় আর কোলাহল এড়িয়ে যদি কিছুটা সময় সবুজের কোলে কাটাতে চান, তবে এবার আপনার গন্তব্য হতেই পারে দক্ষিণ বাঁকুড়া। পর্যটন মানচিত্রে ক্রমশই নিজের জায়গা পাকা করে নিচ্ছে এই চেনা জেলার কিছু অচেনা অফবিট ঠিকানা।

পুরুলিয়ার বান্দোয়ান থেকে কুইলাপাল হয়ে একেবারে বাঁকুড়া জেলার সীমানায় রানিবাঁধ ব্লকের বারিকুল থানা এলাকায় অবস্থিত ‘তালেবেড়া’। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জায়গাটি একেবারেই শান্ত এবং অফবিট। পাহাড়ি জলধারাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ঘন সবুজ বনভূমি। এর সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে বোটিং বা নৌকাবিহারের সুযোগ, যা নিমেষেই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে থাকারও কোনও সমস্যা নেই। তালেবেড়া থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে পুরুলিয়া সীমানায় এবং বাঁকুড়া— দু’দিকেই গড়ে উঠেছে একাধিক হোমস্টে ও হোটেল।
এছাড়াও দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের বিখ্যাত সুতান জঙ্গল থেকে শুরু করে সারেঙ্গার বড়দি পাহাড়— সর্বত্রই ছড়িয়ে রয়েছে রোমাঞ্চ। কাঁসাই নদীকে ছুঁয়ে থাকা এই অফবিট পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি পর্যটকদের অন্যতম আকর্ষণ রায়পুরের ‘সবুজ দ্বীপ’। এই দ্বীপের পাশ দিয়েও বয়ে গিয়েছে কাঁসাই। শহরের যান্ত্রিকতা থেকে দূরে বুক ভরে অক্সিজেন নিতে এই জায়গাগুলি আদর্শ। এই অফবিট জোনগুলিতে রাত কাটানোর জন্য রাজ্য পর্যটন দপ্তর ও স্থানীয় প্রশাসনের একাধিক সুন্দর পর্যটক আবাস এবং লজ রয়েছে। ফলে এবারের পুজোয় চেনা দিঘী-পুরী-দার্জিলিং বাদ দিয়ে ঘুরে আসতেই পারেন দক্ষিণ বাঁকুড়ার এই নতুন ঠিকানায়।

আরও অবকাশ খবর