এই বাজারে কত টাকা মাছের কেজি জানতে চাইলে আপনি বোকা বেনে যাবেন
নিজস্ব প্রতিনিধিঃ থালা ভর্তি ইলিশ, চিংড়ি, ভেটকি। একদম তাজা। থালা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ছে বড় সাইজের চিংড়ি। এই বাজারে ঢুকে মাছ কত টাকা কেজি জানতে চাইলে আপনি বোকা বেনে যাবেন। মুর্শিদাবাদের লালগোলার বাজারে কেজিতে থালা দেখে মাছের দাম ঠিক হয়। সকাল থেকে পদ্মায় মাছ ধরে মৎস্যজীবীরা বাজার বসান বিকাল হলেই ভিড় জমান বহু সাধারণ মানুষ টাটকা মাছ কিনতে। এমনকি বিলুপ্তপ্রায় বেশ কিছু মাছ মেলে এই বাজারে। আর এখানে এলে মাছ না নিয়ে কেউ নিজের এলাকায় ফিরেছে, এমন নজির প্রায় নেই। স্টিলের থালা ও প্লেটে রাখা রয়েছে রকমারি মাছ। কি নেই এই মাছ বাজারে। মৎস্যজীবীরা নদী থেকে তুলে নিয়ে এসে ইলিশ থেকে রুই, কাতলা, কালবোস, মৃগেল, পার্সে, তোপসে, ভেটকি, মৌরলা, পিউলি, বাচা, ট্যাংরা, কাজলি, বাতাসি, বাটা, চিতল, ফলুই, বোয়াল, আর, রিঠে, কই, মাগুর, কুচো চিংড়ি, গলদা চিংড়ি, পুঁটি, তেলাপিয়া, খয়রা আরও কত নাম না জানা মাছ।

