বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

বই-ভব পাবলিশার্স আয়োজিত 'বইপ্রকাশ ও কবিতাপাঠ' অনুষ্ঠানে ব্যাপক ভিড়

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬
বই-ভব পাবলিশার্স আয়োজিত 'বইপ্রকাশ ও কবিতাপাঠ' অনুষ্ঠানে ব্যাপক ভিড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: শনিবার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হল বই-ভব পাবলিশার্স আয়োজিত 'বইপ্রকাশ ও কবিতাপাঠ' অনুষ্ঠান।  পাঁচটি গ্রন্থের মোড়ক উম্মোচন ও একাধিক কবির কণ্ঠে কবিতাপাঠের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানটি মুখরিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ইতিহাসের অধ্যাপক ড. আকবর আলি শাহ, অধ্যাপক ও গবেষক কবি অবশেষ দাস, বর্ষিয়ান কবি চৈতালী রায়, কবি বিকাশ দাশ প্রমুখেরা।

এদিন জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানের শুভারম্ভ হয়। উন্মোচিত হল একাধিক গ্রন্থের প্রচ্ছদ। সাহিত্যিক আব্দুল মোক্তারের সামাজিক উপন্যাস 'বস্তির বধূ নির্মলা', কথাকার শঙ্কর প্রসাদ সরকারের উপন্যাস 'মসীহা', কবি অসীমকুমার মিশ্রের গল্পগ্রন্থ 'সব পেলে নষ্ট জীবন', কবি উজ্বল হালদারের কাব্যগ্রন্থ 'কথায় আঁকা কলমকারি' এবং সঞ্জীব দে'র কাব্যগ্রন্থ 'প্রবাসী পাখি উড়ে যায়'।

আলোচক হিসেবে উপস্থিত গবেষক ও অধ্যাপক কবি অবশেষ দাস ও অধ্যাপক ড. আকবর আলি শাহ সামাজিক প্রক্ষিতে সাহিত্যের আড্ডা, কবিতা চর্চা ও সাংস্কৃতিক পরিমন্ডলের প্রসারের কথা তুলে ধরেন। বাংলা সাহিত্যের সেকাল একাল বিচারের তুলনামূলক পার্থক্য, শব্দভাণ্ডার প্রভৃতি বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক চৈতালী রায়। এক ঝাঁক কবিদের কবিতাপাঠে অনুষ্ঠান হয়ে উঠেছিল শ্রুতিমধুর। কবি অবশেষ দাসের কবিতার মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও সাহিত্য সংস্কৃতি