বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

বই-ভব পাবলিশার্সের একাধিক গ্রন্থ প্রকাশ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বই-ভব পাবলিশার্সের একাধিক গ্রন্থ প্রকাশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: কলেজ স্ট্রিট চত্বরে অন্যতম পরিচিত প্রতিষ্ঠান বই-ভব পাবলিশার্স। সেখান থেকেই প্রকাশ পেল একাধিক নতুন বই। 

এ সময়ের উল্লেখযোগ্য লেখক ও বিশ্লেষক অধ্যাপক অর্ণব সাহার লেখা পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের জীবন-নির্ভর নাট্য 'কাল মধুমাস' প্রকাশ পেল।  ক্রাউন সাইজের বইটির মুদ্রিত মূল্য ১৭৫ টাকা।
বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী দেবাশিস সাহা।

দিল্লী প্রবাসী লেখক সুবীর অধিকারীর রম্যরচনা সংগ্রহ 'টুকিটাকি' প্রকাশিত হল। বইটিতে  বেশ কিছু গল্প, কবিতা ও গোয়েন্দা কাহিনিকে রম্যতার সঙ্গে লেখক তুলে এনেছেন।
এই গ্রন্থটির মুদ্রিত মূল্য ১৬৫ টাকা।
প্রচ্ছদ শিল্পী অমিত পাল।

পাশপাশি প্রকাশ পেল কবি অসীমকুমার মিশের কবিতার বই 'অনুরণন'। ক্রাউন সাইজের বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।
বইটির প্রচ্ছদ এঁকেছেন অমিত পাল।

বই-ভব পাবলিশার্স শুরু থেকেই নানা স্বাদের বই প্রকাশ করে চলেছে। প্লট নির্বাচন, বই এর বাঁধাই, কাগজ ও প্রিন্ট অতি উন্নতমানের। বই এর পাশাপাশি কবি-লেখকদের যথেষ্ট মর্যাদার সঙ্গে গ্রহণ করছেন এই প্রকাশনীর কর্ণধার জসীমুদ্দিন।

আরও সাহিত্য সংস্কৃতি