বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

পূরব ব্যানার্জীর কবিতা "দুঃস্বপ্ন"

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
পূরব ব্যানার্জীর কবিতা "দুঃস্বপ্ন"
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আজ ঘুমভাঙা সকালের স্পর্শে ভীত সন্ত্রস্ত হয়ে, 

হাত পা টেনে, কিছুটা নেচে-----------
শয্যা ছেড়ে আনমনে হাঁটাচলা করে,
ছুয়ে দেখি নিজেকে পাগলের মতো  !! 
তখনও কাটেনি দুঃস্বপ্নের রেশ -----------
আজব ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন ! 
যেন সত্য হুবহু !! 
দেখি এক আজব শহর আমার, 
মেরুদণ্ড ভাঙা পঙ্গু সম কায়া নিয়ে, 
হামাগুড়ি দিয়ে চলেছি সবাই আপন লক্ষ্যে, 
গুটি গুটি, সারি সারি !! 
আমরা সবাই, প্রত্যেকে।।
সবাই পঙ্গু যেথা, 
নাই দুঃখ, নাই অভিমান কারো ----------
গুটিকয় আমাদেরই মতো আছে বহাল তবিয়তে , 
আপন মেজাজে ! 
আমাদের কেউ কেউ, 
ভাঙা কোমড়েই ঘাড় তুলে ---------
তাহাদের সালাম ঠোকে।। 
ওরা হাত তুলে মন্ত্র শেখায়, শেখায় সংস্কৃতি, ইতিহাস !! 
আমাদের নিম সমর্থনে ওনাদের বিজয়ের অট্টহাস।। 
অদ্ভুত বিকলাঙ্গের দেশে -----------
আমরা চলেছি নিজের মতো, 
কেবলই নিজেরটা বুঝে নিতে, 
বেঁচে আছি সকলে, সে এক আজব দেশে।।  
ঘাড় ভাঙা তবু ----------
প্রতিবেশির অসহায়ে মনোবল জুটিয়ে নিই,
মুচকি হেসে।। 
মৃত্যুর ইশারা এলে কারো ওপারের হতে --------
নীরবে ঠেলে দেয় তাকে সস্নেহে, 
কড়িকাঠের বলির বরগার পথে।।
ঘুম ভাঙে ভোরের আলোয়, 
উল্লাসে উঠি অজান্তেই আপন মনে নেচে !  
তবু দেখি নাই পূবে রবি ----------
এ কোন সকাল হায়! 
যেন সেই দুঃস্বপ্ন নিয়েই রয়েছি এখনোও বেঁচে।।

আরও সাহিত্য সংস্কৃতি