বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

কবিতা: তাহাদের কথা এবং রাজা তোর কাপড় কই

প্রকাশিত: ২৯ মে, ২০২৬
কবিতা: তাহাদের কথা এবং রাজা তোর কাপড় কই
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

     তাহাদের কথা 
     পূরব ব্যানার্জী

মানুষের অব্যক্ত কান্নার শহরে, 
সারি সারি নিষ্পেষিত মুখ -
নিপীড়ন যাদের কাছে অদৃষ্টের লেখনী হয়ে আছে, 
শত শত অবহেলা ফুটপাতে -------
নিয়তীর নিয়মে করে খেলা ! 
ক্ষমতার পতাকা় যাদেরও রক্তঝরা বিন্দু বিন্দু ঘামে 
যুগান্তরের ইতিহাসে সিক্ত হয়ে আছে ! 
যুগে যুগে প্রতিক্ষীত তারা, আগামীর পরিবর্তনের পথ চেয়ে।। 
আমনের ধান শীষ আর চৈত্রের ফসলের উচ্ছ্বাসে  - 
চরকে গাজন ঈদ আর ষোলো পার্বণের উল্লাস, 
অবহেলার অচল পয়সা হাতে নিয়ে ! 
কোকিলের কুহূতান শ্রাবণের বর্ষণে নাই তাদের শিহরণ , 
ক্ষুদার্থ পেটে মাটির সোঁদা গন্ধে -
যেটুকু উদর পুর্তি !  ভাগ্যের লিখন ভেবে তাহাতেই আমোদিত তারা ।। 
ভালো মন্দ দেশ বিদেশ নিয়ে দুকথা ভাবার আগে, 
ঘরের অভুক্ত শিশুর আবদারে -
অবলার প্রতি অবাঞ্ছিত অসহায় প্রতিহিংসা ওঠে জেগে !!  
তবু তারা বেঁচে থাকে, লড়ে যায় নিত্য প্রতিরোজ, 
মন্বন্তর শেষ হয়ে আসে মন্বন্তর -
ফের আরেকবার ! 
নিষ্পেষিত অবহেলিত হয়ে তারা, 
প্রতিবারেই রুজি হয়ে ওঠে প্রতারক মিথ্যাচারের, শাসকের আশ্রিত মুনিবের ।







রাজা তোর কাপড় কই
          পূরব ব্যানার্জী 

আত্মপ্রচারে মগ্ন রাজা, 
তোষামোদে সমূহ পারিষদ !! 
অগণিত বুদ্ধিজীবির, 
চোখ বুজে মন্ত্রোচ্চারণ-------------
'আন্ধেরা কায়েম রহে' ।। 
এ কোন বুদ্ধের দেশ ! এ কোন ভারতবর্ষ ! 
বুর্জোয়া শাসনে, 
পুঁজিবাদের পদলেহন করে ------------------
বিশ্বাসঘাতক দেশদ্রোহী কাপুরুষেরা, 
ঐতিহ্যের সনাতনী মন্ত্রে, মুর্তি গড়ে, পুজো করে ।। 

যে প্রতিভা কঠোর অনুশীলনে, 
দেশের গৌরব নিয়ে ফেরে ! 
রাজার শয়তানি অনুচরের, সেখানেও চাহনি কু নজরে !! 
যে মেধা দেশমাতৃকার সম্মান -------------
ধূলুণ্ঠিত সেই তারকা আজ রাজপথে , 
অপমানিত লাঞ্ছিত নিপীড়িত, 
রাজ-দৌড়াত্ম্যের নির্মম শিকারে ।। 

এদেশে সবাই মূক বধির অন্ধভক্ত হায় -----------
এদেশে আজ ফের,
সেই শিশুর খোঁজ চাই !!
যে শিশু নয় প্রবঞ্চক পরান্নভোজী, 
যে শিশু নির্ভীক সৎ দেশভক্ত আর মেজাজী, 
আজ সেই শিশুর মুখে ফুটুক খৈ  --

আরও সাহিত্য সংস্কৃতি