বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল বোর্ড

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল বোর্ড
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়স ভাঁড়ানোর অপরাধে গত সপ্তাহেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি-র (CAB) কড়া শাস্তির মুখে পড়েছিলেন স্পিনার রোহিত যাদব। তাঁকে দু’বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছিল রাজ্য সংস্থা। এবার তাঁর ক্রিকেটীয় কেরিয়ারে নেমে এল আরও বড়সড় বিপর্যয়। সিএবি-র পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI) কড়া পদক্ষেপ করে রোহিতকে দু’বছরের জন্য নির্বাসিত করে দিল। ভারতীয় বোর্ডের অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, রোহিতের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে।

এর ফলে আগামী দু’বছর দেশের মাটিতে বা আন্তর্জাতিক স্তরে কোনও ধরনের ক্রিকেট খেলতে পারবেন না এই তরুণ স্পিনার। এই কড়া সিদ্ধান্তের জেরে রোহিতের সামনে থাকা এক বিরাট সুযোগ হাতছাড়া হয়ে গেল। দিনকয়েক আগেই অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। ওয়ান ডে এবং মাল্টি ডে— দুই ফর্ম্যা্টের টিমেই রাখা হয়েছিল তাঁকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তরুণ ক্রিকেটার একটি ম্যাচেও আর মাঠে নামতে পারবেন না।
ভারতীয় ক্রিকেটে বয়স ভাঁড়ানোর সমস্যা রুখতে বোর্ড যে জিরো টলারেন্স নীতি নিয়েছে, রোহিতের এই শাস্তি তারই প্রমাণ। ভারতীয় বোর্ডের এই কঠোর পদক্ষেপে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে বাংলার ক্রিকেট মহল। রাতারাতি জাতীয় দলের নীল জার্সি গায়ে তোলার স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলার এই প্রতিভাবান স্পিনারের। আগামী দুটি বছর মাঠের বাইরে কাটিয়ে কীভাবে তিনি ক্রিকেটে ফিরবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও খেলার খবর