বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

২২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল

প্রকাশিত: ২২ মে, ২০২৬
২২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২২ বছরের খরা কেটে গেল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। বৃহস্পতিবার এক রুদ্ধশ্বাস ম্যাচে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে প্রথম বারের মতো ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলল লাল-হলুদ ব্রিগেড। শেষ বার ২০০৩-০৪ মরশুমে তৎকালীন ‘ন্যাশনাল ফুটবল লিগ’ জিতেছিল তারা। তারপর থেকে দীর্ঘ দুই দশক ধরে এই শীর্ষ স্তরের লিগ জয়ের অপেক্ষায় দিন গুনছিলেন লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থকরা।

এবারের আইএসএলের খেতাবী লড়াইটি ছিল মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। শেষ দিনে পাঁচ-পাঁচটি দলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। যুবভারতী ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন সহ মোট চারটি মাঠে একই সময়ে খেলা শুরু হয়। ম্যাচের শুরুতেই আলফ্রেড প্ল্যানাসের গোলে পিছিয়ে পড়ে অস্কার ব্রুজোঁর প্রশিক্ষিত ইস্টবেঙ্গল দল। প্রথমার্ধের শেষে স্কোরলাইন ছিল ১-০, যার ফলে গ্যালারিতে লাল-হলুদ সমর্থকদের মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়।
তবে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্র সম্পূর্ণ বদলে যায়। নতুন রণকৌশল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ম্যাচের ৪৯ মিনিটে দলের তারকা স্ট্রাইকার ইউসেফ এজজেজারি গোল করে ম্যাচ সমতায় ফেরান। ১-১ হওয়ার পর মশাল বাহিনীর আক্রমণের ধার আরও বেড়ে যায়। অবশেষে ৭২ মিনিটে বিপিন সিংয়ের নিখুঁত ক্রস থেকে জয়সূচক গোলটি করেন মহম্মদ রশিদ। এরপর শেষ বাঁশি বাজতেই মাঠ এবং গ্যালারি জুড়ে শুরু হয়ে যায় তুমুল উৎসব।
অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টও তাদের শেষ ম্যাচে এসসি দিল্লিকে ২-১ গোলে হারায়। ফলে দুটি দলেরই পয়েন্ট দাঁড়ায় ২৬। কিন্তু গোল পার্থক্যে (+১৯) মোহনবাগানকে (+১১) পিছনে ফেলে ট্রফি জিতে নেয় ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করে গোল্ডেন বুট পান লাল-হলুদের ইউসেফ এজজেজারি এবং গোল্ডেন বল জেতেন মিগুয়েল ফিগুয়েরা। ম্যাচ শেষে কলকাতার রাস্তায় আবির খেলায় মেতে ওঠেন সমর্থকেরা। এই ঐতিহাসিক জয় ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের এক নতুন যুগের সূচনা করল।

আরও খেলার খবর