বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

বাংলাদেশকে উড়িয়ে এশীয় মঞ্চে ভারতের অনূর্ধ্ব-২০ দল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশকে উড়িয়ে এশীয় মঞ্চে ভারতের অনূর্ধ্ব-২০ দল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করে ফেলল ভারতীয় ফুটবল দল। গ্রুপ পর্বের মরণবাঁচন ম্যাচে প্রতিবেশী দেশ বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আগামী বছর চিনের মাটিতে মূল পর্বের টিকিট নিশ্চিত করল মহেশ গাওলির ছেলেরা। 

উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ম্যাচটি ছিল ভারতের তরুণ ফুটবলার বা ‘ব্লু কোল্টস’দের জন্য মরণবাঁচন লড়াই। আগের ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের কাছে ০-৪ গোলে হেরে যাওয়ার ফলে ভারতের মূল পর্বে ওঠার রাস্তাটি বেশ কঠিন হয়ে পড়েছিল। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ভারতের ভাগ্য শুধু নিজেদের জয়ের ওপরেই নির্ভর করছিল না, তাকিয়ে থাকতে হচ্ছিল অন্য ম্যাচের ফলাফলের দিকেও।
এদিন মাঠের লড়াইয়ে বাংলাদেশকে কার্যত কোনও সুযোগই দেয়নি ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে তারা। প্রথমার্ধের ২৫ মিনিটে ড্যানি মৈতৈ লাইশরামের গোলে এগিয়ে যায় ভারত। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় গাওলির ছাত্ররা। ৬০ মিনিটে একটি দর্শনীয় অ্যাক্রোবেটিক শটে ভারতের ব্যবধান দ্বিগুণ করেন বিশাল যাদব। ম্যাচের ৭৯ মিনিটে পরিবর্ত হিসেবে নামা মহম্মদ আরবাশ জোরালো শটে বাংলাদেশের জালে বল জড়িয়ে ভারতের ৩-০ গোলে জয় নিশ্চিত করে ফেলেন। 
নিজেদের কাজটা ঠিকঠাক করলেও ভারতের মূল পর্বে যাওয়া নিশ্চিত ছিল না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তান যদি সিরিয়ার কাছে হেরে যেত, তবে ভারতের স্বপ্নভঙ্গ হতে পারত। তবে রাতের ম্যাচে গ্রুপ লিডার উজবেকিস্তান সিরিয়াকে হারিয়ে দেওয়ায় সব জল্পনার অবসান ঘটে। অন্যতম সেরা রানার্স-আপ দল হিসেবে মূল পর্বে প্রবেশ করে ভারত। ২০০৬ সালের পর এই প্রথম এশিয়ার সেরা দলগুলির সঙ্গে টক্কর দেওয়ার ছাড়পত্র পেল দেশের যুব ফুটবল দল।

আরও খেলার খবর