বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রাজ্যে অবৈধ টোল আদায় বন্ধ

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
রাজ্যে অবৈধ টোল আদায় বন্ধ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সরকার অবৈধ টোল, ড্রপ গেট ও বেআইনি ব্যারিকেডগুলি বন্ধ করতে রাজ্যের জেলা প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে।  ঠিকাদার বা স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে চলা অনুমোদনবিহীন টোল পয়েন্ট শনাক্ত করে তা সরিয়ে ফেলার ব্যাপারে চিফ সেক্রেটারি মানোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। একইসঙ্গে বৈধ ও অবৈধ সব টোলের তালিকা ১৫ মে দুপুর ১২টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। 

সরকারি নির্দেশে বলা হয়েছে, রাজ্যের প্রতিটি অবৈধ টোল, ড্রপ গেট ও অননুমোদিত ভাবে টাকা তোলার কেন্দ্রগুলোকে বন্ধ করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের কেন্দ্র তৈরি না হয় সে বিষয়ে নজরে রাখার ব্যবস্থা করা হবে।
 নতুন প্রশাসনিক সিদ্ধান্তের লক্ষ্য হলো পথগুলিকে সাধারণ যাত্রী ও বাণিজ্যিক যানবাহনের জন্য মুক্ত রাখা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। 
এই নির্দেশ নির্বাচিত নতুন সরকার তৈরির পর প্রশাসনিক প্রথম কাজগুলোর মধ্যে একটি। দোষীদের বিরুদ্ধে দায়িত্ব নির্ধারণেরও নোটিশ জারি করা হয়েছে।
 শিলিগুড়ি ও উত্তরবঙ্গসহ রাজ্যের বিভিন্ন জেলায়ও একই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অবৈধ টোলগুলো দ্রুত শনাক্ত করে বন্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।