বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রামপুরহাটে ১৫০-র বেশি দোকান ও বাড়ির মালিককে উচ্ছেদের নোটিস

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
রামপুরহাটে ১৫০-র বেশি দোকান ও বাড়ির মালিককে উচ্ছেদের নোটিস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের প্রস্তুতি শুরু হতেই জমি দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মনসুবা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে পিডব্লিউডির জমিতে থাকা নির্মাণ সরিয়ে ফেলার জন্য বুধবার পর্যন্ত ১৫০-র বেশি দোকানদার ও বাড়ির মালিককে নোটিস দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর জমির বৈধ নথিপত্র-সহ শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আগামী অর্থবর্ষে দুবরাজপুর থেকে নলহাটি পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগকে সামনে রেখে একদিকে যেমন উচ্ছেদের নোটিস ঘিরে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে, অন্যদিকে রাস্তার দু’পাশে নর্দমা পরিষ্কারের কাজও শুরু হয়েছে।

 

বিশেষ করে বর্ষাকালের কথা মাথায় রেখে রাতের বেলায় জেসিবি মেশিন দিয়ে বড় নর্দমাগুলি পরিষ্কার করা হচ্ছে। মানুষের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে রাতের সময় বেছে নেওয়া হয়েছে। নর্দমার উপর থাকা লোহার তৈরি পারাপারের কাঠামো সরিয়ে ভিতরে জমে থাকা আবর্জনা ও ময়লা পরিষ্কার করা হচ্ছে।

 

বর্ষাকালে যাতে জল জমে না থাকে এবং জল নিকাশির ক্ষেত্রে কোনওরকম সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। রাতের বেলায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, বর্ষা আসার আগেই নর্দমাগুলি ভালোভাবে পরিষ্কার করা হলে জল জমার সমস্যা অনেকটাই কমবে এবং শহরবাসী উপকৃত হবেন।

আরও রাজ্য খবর